প্রতিবেদক, রাজনীতি ডটকম

রুশ ভূখণ্ডে একটি এমআই-২৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর সকল ক্রু প্রাণ হারিয়েছেন।আজ বৃহস্পতিবার রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কালুগা অঞ্চলে আজ বৃহস্পতিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানান, 'কালুগা অঞ্চলে একটি এমআই-২৮ বিধ্বস্ত হয়েছে...ক্রুরা মারা গেছেন।'
পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ইন্টারফ্যাক্স সংবাদ মাধ্যমকে জানিয়েছে, খুব সম্ভবত কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে হেলিকপ্টারে কয়জন ক্রু ছিলেন, তা জানায়নি মন্ত্রণালয়।
এমআই-২৮ একটি সোভিয়েত আমলে নির্মিত হেলিকপ্টার। ১৯৮২ সালে এই মডেলের হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে।
মূলত দুই আসন বিশিষ্ট এই হেলিকপ্টারের মালামাল বহনের সক্ষমতা নেই বললেই চলে—যুদ্ধে বা হামলার কাজেই মূলত এর ব্যবহার হয়ে থাকে।

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
১৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে
১৭ ঘণ্টা আগে
ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।
২০ ঘণ্টা আগে