রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১৫

বার্তাকক্ষ, রাজনীতি ডট কম

ইউক্রেনের আবাসিক ভবন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বড় ধরনের এ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। গত শনিবার (১ ফেব্রুয়ারি) ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ১২৩টি ড্রোন এবং ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) ইউক্রেনজুড়ে ১২৩টি ড্রোন এবং ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। মস্কোর এ বিধ্বংসী মিসাইল ও ড্রোন হামলায় ১৮টি আবাসিক ভবন, একটি স্কুল ও জ্বালানি অবকাঠামো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিধ্বংসী এ মিসাইল আক্রমণ ইউক্রেনের জ্বালানি শক্তির অবকাঠামোকে লক্ষ্য করেই চালানো হয়েছিল এবং তারা একদিনে ১০৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার অর্ধেকের বেশি ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরে পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ আটজন নিহত ও ১৭ জন আহত হয়েছে। হামলায় অন্তত ১৮টি ভবন, একটি কিন্ডারগার্টেন এবং জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে মেয়র জানিয়েছেন, ড্রোন হামলায় একজন নারী নিহত ও চারজন আহত হয়েছেন। এছাড়া উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি শহরের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ হামলায় টহল দেয়ার সময় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

ইউক্রেন যুদ্ধ প্রায় তিন বছর পূর্ণ করতে চলেছে, সংঘাত কমাতে কোনো পক্ষকে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। তবে আগামী কয়েক মাসের মধ্যেই সংঘাত বন্ধে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেন এবং রাশিয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিযুক্ত বিশেষ দূত কেথ কেলোগ।

কেথ কেলোগ আরও জানান, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধবিরতির প্রাথমিক শর্ত হলো কিয়েভে নির্বাচন আয়োজন করতে হবে। যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব ইউক্রেন কীভাবে নেবে সে বিষয়টি স্পষ্ট নয়।

তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ থামলেও এ বছর তাদের নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এছাড়া রাশিয়া আবারও ইউক্রেনে হামলা চালাবে না এমন নিশ্চয়তা চান তিনি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট বাড়ছে

জরিপের তথ্য বলছে, গত জুলাই মাসে জার্মানির ২৩ দশমিক ২ শতাংশ কোম্পানিতেই দক্ষ কর্মীর ঘাটতি ছিল। এপ্রিল তথা তিন মাস আগের তুলনায় এই হার ২ শতাংশ বেশি। অর্থাৎ এপ্রিলের তুলনায় জুলাইয়ে দক্ষ কর্মীর সংকট আরও ২ শতাংশ বেড়েছে।

১২ ঘণ্টা আগে

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

১২ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

২১ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১ দিন আগে