ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনের খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১৭ জন। খারকিভের গভর্নর ওলেগ সিনগুভবে এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
হামলায় দেশটির পরিবহন, পৌরসভার বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি ছাপাখানায় আগুন লেগে ধসে গেছে। এই আগুনের ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে গেছে। পুড়ে যাওয়া ভবনটি একটি বেসামরিক স্থাপনা, যেখানে বিভিন্ন বই ছাপার কাজ করা হতো বলে জানিয়েছে অঞ্চলটির পুলিশ প্রধান ভলোদিমির টিমোশকো।
তিনি বলেন, এখানে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। তারমধ্যে একটি খুবই নিকটবর্তী ছিল।
খারকিভ অঞ্চলের প্রসিকিউটর প্রধান ওলেক্সান্ডার ফিলচাকভ বলেন, ‘হামলার সময় ছাপাখানায় ৫০ জনের বেশি মানুষ ছিল। রাশিয়ার হামলা এবং বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেও কারখানাটিতে ছাপার কাজ চালানো হচ্ছিল।’
সূত্র: আল জাজিরা

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
১১ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১৫ ঘণ্টা আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১৭ ঘণ্টা আগে
লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
১৯ ঘণ্টা আগে