রাশিয়ার চার বিমানঘাটিতে ইউক্রেনের হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার চার বিমানঘাটিতে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনেস্কি। সঠিক সময়ে এই হামলা করার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে ধন্যবাদও জাানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম রয়টার্সের এক গণমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভোরোনেজ, কুরস্ক ও নিঝনি নভগোরোড অঞ্চলের খালিনো, সাভাসলেকা, বোরিসোগলেবস্ক ও বাল্টিমোর বিমানঘাটিতে এই হামলা করা হয়েছে। এই হামলায় বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় জ্বালানি ও লুব্রিকেন্ট এবং অস্ত্রের গুদামে হামলা চালানো মূল লক্ষ্য ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের ১১৭টি ড্রোন ও চারটি মিসাইল রুশ সেনাবাহিনী ধ্বংস করেছে।

উল্লেখ্য, রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণ করে আরো ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ায়ে প্রবেশ করছে। এর ফলে রাশিয়া অনেকটাই হতবিহ্বল অবস্থায় আছে। রুশ প্রেসিডেন্ট কুরস্ক অঞ্চলে হামলার কঠিন জবাব দেওয়ার হুশিয়ারি দিলেও তার আগেই আবারো রাশিয়ায় বিভিন্ন বিমানঘাটিতে ইউক্রেন হামলা চালিয়েছে। এর ফলে কুরস্ক অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য তৎপর হয়েছে স্থানীয় গভর্নর।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১৭ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

১৭ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১৮ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

২০ ঘণ্টা আগে