ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে তার পদ থেকে সরিয়ে নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
৬৮ বছর বয়সী শোইগু ২০১২ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শোইগুর স্থলাভিষিক্ত হবেন উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভ। খবর আল-জাজিরা, রয়টার্স, বিবিসির
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে শোইগু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাশিয়ার সরকারি নথিতে দেখা গেছে, নিকোলাই পত্রুশেভের কাছ থেকে শোইগু রাশিয়ার শক্তিশালী নিরাপত্তা পরিষদের দায়িত্ব নেবেন। তবে পত্রুশেভের নতুন পদ কী হবে, তা এখনো স্পষ্ট করে জানা যায়নি।
রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শোইগুর সম্পর্ক ঘনিষ্ঠ। পুতিন সাইবেরিয়ায় মাছ শিকারে যাওয়ার সময় প্রায়ই শোইগুকে সঙ্গে নিয়ে যান। এছাড়াও সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও শোইগুকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।
শোইগু পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। ১৯৯০-এর দশকে রাশিয়ার দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরিচিতি পান।
২০২৩ সালে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের সঙ্গে শোইগু বিরোধে জড়িয়েছিলেন। প্রিগোশিন বারবার শোইগুর অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং ইউক্রেনের বিরুদ্ধে ভাগনারকে কম অস্ত্র সরবরাহের অভিযোগ করতে থাকেন। প্রিগোশিন তখন রাশিয়ার সেনা নেতৃত্বের বিরুদ্ধে স্বল্প সময়ের বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন। ২০২৩ সালের আগস্টে সেন্ট পিটার্সবার্গ থেকে মস্কো যাওয়ার সময় উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত হন প্রিগোশিন।
শোইগুর জায়গায় নিয়োগ পেতে যাওয়া বেলুসভ একজন অর্থনীতিবিদ। সামরিক বাহিনীতে তাঁর কাজের অভিজ্ঞতা সামান্যই।
ক্রেমলিনের গণমাধ্যমবিষয়ক মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বেসামরিক নাগরিককে নিয়োগের প্রস্তাব দেওয়ার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে ‘উদ্ভাবন’ সক্ষমতা চাওয়া হচ্ছে।
দিমিত্রি পেসকভ আরও বলেন, ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে সোভিয়েত ইউনিয়নের অবস্থা যেমন ছিল, রাশিয়ার অবস্থা তেমন হয়ে যাচ্ছে। ওই সময়ে সোভিয়েত ইউনিয়নের জিডিপির একটা বড় অংশ সামরিক খাতে খরচ হতো। পেসকভের মতে, যে ব্যক্তি উদ্ভাবনকে যত বেশি গুরুত্ব দেবেন, তিনি যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবেন।

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
১১ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১৫ ঘণ্টা আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১৭ ঘণ্টা আগে
লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
১৯ ঘণ্টা আগে