পুতিন-আরাগচি বৈঠক

ইরানের পাশে থাকবে রাশিয়া, সমর্থনের জন্য কৃতজ্ঞতা তেহরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আরাগচির টেলিগ্রাম চ্যানেল থেকে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধসহ দেশটির বর্তমান পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি ও আরেক সংবাদ সংস্থা তাসের বরাতে আল জাজিরা এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সোমবার (২৭ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও বৈঠক করেন আরাগচি।

বৈঠকে পুতিন বলেন, ‘রাশিয়া আশা করে, ইরানের জনগণ এ কঠিন সময় অতিক্রম করতে সক্ষম হবে এবং শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে।’

ইরানের পক্ষে সমর্থনের কথা জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের পক্ষ থেকে আমরা এমন সবকিছুই করব, যা আপনাদের স্বার্থ ও পুরো অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষা করে এবং যেন যত দ্রুতসম্ভব শান্তি প্রতিষ্ঠা করা যায়। আপনারা আমাদের অবস্থান ভালোভাবেই জানেন।

এবারের যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হয়। পরে তার ছেলে মোজতবা খামেনিকেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে ইরান। তাকে ইঙ্গিত করে পুতিন ইরানের জনগণের সাহস ও স্বাধীনতার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে বলেন, নতুন নেতৃত্বের অধীনে তারা এই কঠিন সময় অতিক্রম করতে পারবে বলে তিনি আশাবাদী।

সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে। ছবি: আরাগচির টেলিগ্রাম চ্যানেল থেকে
সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করে। ছবি: আরাগচির টেলিগ্রাম চ্যানেল থেকে

বৈঠকে আগের মতোই যুক্তরাষ্ট্রের অবস্থানের বিপরীত অবস্থান অব্যাহত রাখার কথা তুলে ধরেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। তিনি বলেন, ‘পুরো বিশ্ব দেখেছে, ইরানের জনগণ তাদের প্রতিরোধ ও সাহসের মাধ্যমে মার্কিন আগ্রাসন মোকাবিলা করতে পেরেছে এবং এই কঠিন সময়ও তারা অতিক্রম করতে সক্ষম হবে।’

বৈঠকে রাশিয়ার প্রতি কৃতজ্ঞতাও জানান আরাগচি। বলেন, ‘আমরা বিশ্বকে দেখিয়েছি, রাশিয়া ফেডারেশনের মতো ভালো মিত্র ও বন্ধু আমাদের রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি আপনাদের দৃঢ় ও অবিচল সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।’

একই সঙ্গে ইরান-রাশিয়ার সম্পর্কের প্রশংসা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শুরু হয় যুদ্ধ। ৪০ দিন পর গত ৮ এপ্রিল এ যুদ্ধে দুই সপ্তাহের বিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির চতুর্থ দিনের মাথায় ১১ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দেশটির রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয় ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক।

পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি নিয়ে সাধারণ কোনো অবস্থানে পৌঁছাতে না পারায় প্রথম দফায় দুই দেশের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর পাকিস্তান দ্বিতীয় দফায় আলোচনার উদ্যোগ নিলেও এখন পর্যন্ত সে উদ্যোগ আলোর মুখ দেখেনি। এর মধ্যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবরোধ ঘোষণা করলে ইরান অনড় অবস্থান নিয়েছে, অবরোধ চলাকালে তারা কোনো আলোচনায় বসবে না। অন্যদিকে চুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

আব্বাস আরাগচি অবশ্য গত এক সপ্তাহের মধ্যেই দুই দিনের ব্যবধানে দুবার পাকিস্তান সফর করেছেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও বৈঠক করেছেন। তবে তাতে বরফ গলেনি। আরাগচি দ্বিতীয় দফা পাকিস্তান সফর শেষ করে সোমবার সকালে পৌঁছান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সংঘাত ও কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে রাশিয়া-ইরান বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি ও আঞ্চলিক শক্তির ভারসাম্যের প্রশ্নে মস্কো-তেহরান ঘনিষ্ঠতা নতুন মাত্রা পাচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৮ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৭ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২০ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে