একের বদলে চার হামলার হুমকি ইরানের, উপসাগরীয় মিত্রদের সতর্কবার্তা

ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোকে কঠোর হুমকি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, তাদের ওপর একটি হামলা হলে তার জবাব চার গুণ শক্তিতে ফিরিয়ে দেওয়া হবে।

ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সাঘাব ইসফাহানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ইরানের কোনো তেল শোধনাগার, সরকারি স্থাপনা বা প্রতিরক্ষা অবকাঠামোর ওপর হামলা হলে সমর্থনকারী উপসাগরীয় দেশগুলোর একই ধরনের স্থাপনায় পাল্টা চারগুণ হামলা চালানো হবে।

তিনি আরও বলেন, “আমাদের হিসাব আলাদা। আমাদের একটি তেল শোধনাগারে হামলা হলে, আমরা চারটি তেল শোধনাগারে হামলা চালাব।”

এই হুমকি আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক সতর্কবার্তার পরপরই। রোববার তিনি হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান সমঝোতায় না এলে তাদের তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

ফক্স নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান সমঝোতায় না আসা পর্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ অবরুদ্ধ করে রাখা হতে পারে। তিনি আরও বলেন, “ইরান যদি তেল রফতানি করতে না পারে, তাদের পাইপলাইন এমনিতেই অকেজো হয়ে যাবে। আর যদি না হয়, আমরা সেগুলো ধ্বংস করে দেব।”

এদিকে, কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সফরে গেছেন। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে বৈঠক করতে পারেন বলে ইরানি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ নিয়ে আলোচনা চললেও, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান কতটা সফল হবে— তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র: গালফ নিউজ, এনডিটিভি অনলাইন

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচনে রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা

১৩ ঘণ্টা আগে

যুদ্ধে টিকতে না পেরে মার্কিন নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া ইরান: ট্রাম্প

ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।

১৭ ঘণ্টা আগে

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।

১৮ ঘণ্টা আগে

ফিলিপাইনে ফেরিতে আগুন: নিহত ৫, নিখোঁজ অন্তত ৮৭ জন

কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক

২১ ঘণ্টা আগে
Advertisement