ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ২

ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় নগরী নিকোপোলে রাশিয়ার গোলাবর্ষণে দুইজন নিহত হয়েছে। রাতের বেলা মস্কো পরিচালিত ২০টি ড্রোনের বেশিরভাগ ধ্বংস করেছে বলে দাবি করেছে ইউক্রেন।

নিকোপোল নিয়মিতভাবে ডিনিপ্রো নদীর ওপারে অবস্থানরত রুশ বাহিনীর হামলার শিকার হয়। অঞ্চলটি ২০২২ সালের শেষের দিক থেকে ফ্রন্টলাইনে পরিণত হয়েছে। খবর এএফপির।

আঞ্চলিক গভর্নর সের্গেই লাইসাক বলেছেন, শত্রুদের আর্টিলারি ৬২ বছর বয়সী একজন পুরুষ ও ৬৫ বছর বয়সী এক নারীর প্রাণ নিয়েছে। তিনি একটি বাড়ির ছাদে আগুন লাগার ও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ভবনের ছবি প্রকাশ করেন।

বিমানবাহিনী জানিয়েছে, ইউক্রেনে রাতের বেলায় রাশিয়া ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। এ সময় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী রাশিয়ার ২০টি ড্রোনের মধ্যে ১৭টিকে ধ্বংস করেছে। প্রধানত দক্ষিণ ওডেসা অঞ্চলে এ হামলা চালানো হয়।

একটি ড্রোন দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলে একটি দ্বিতল ভবনে আঘাত হানে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১১ ঘণ্টা আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১৫ ঘণ্টা আগে

সরকারবিরোধী বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

১৭ ঘণ্টা আগে

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১৯ ঘণ্টা আগে