আহমেদাবাদে বিমান বিধ্বস্ত, যানজটে ফ্লাইট মিসে প্রাণে বাঁচলেন ভূমি

ডেস্ক, রাজনীতি ডটকম
২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। ছবি: পিটিআই

দুই বছর পর ভারতে এসেছিলেন ভূমি চৌহান। ব্রিটেনের গ্যাটউইকে ফেরার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটে করে। কিন্তু যানজটে সেই ফ্লাইট মিস করেন ভূমি। তার জন্য আফসোস করবেন কী, কিছুক্ষণ পরই জানতে পারলেন, ওই ফ্লাইটই বিধ্বস্ত হয়েছে উড্ডয়নের পরপরই!

২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি বৃহস্পতিবার (১২ জুন) ভারতের স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৮ মিনিট) যাত্রা শুরু করে। গুজরাটের অহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমানটির গন্তব্য ছিল ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দর।

ভারতীয় গণমাধ্যম রিপাবলিকের এক প্রতিবেদনে উঠে এসেছে ভূমি চৌহানের কথা। তিনি জানিয়েছেন, আহমেদাবাদের যানজটের কবলে পড়ে মাত্র ১০ মিনিটের জন্য ফ্লাইট মিস করেছেন তিনি। তাতেই ভাগ্যের জোরে বেঁচে গেছেন মৃত্যুর মুখ থেকে।

ভূমি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখনো তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। ভূমি কাঁপা কাঁপা কণ্ঠে বলছিলেন, ‘আমার পুরো শরীর এখনো কাঁপছে!’

ভূমি অনাবাসী ভারতীয়। স্বামীর সঙ্গে থাকেন ব্রিটেনের ব্রিস্টলে। প্রায় দুই বছর পর ছুটি কাটাতে দেশে এসেছিলেন। ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই ফেরার কথা ছিল ব্রিটেনে।

ভূমি জানান, বিমানবন্দরে যাওয়ার পথে অহমেদাবাদের সড়কে যানজটে আটকে যান তিনি। মিস করা বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ভূমি বলেন, ‘স্রষ্টার কাছে কৃতজ্ঞ, তিনিই আমাকে বাঁচিয়েছেন।’

বিমানে উঠতে না পেরে বিমানবন্দর ছেড়ে গুজরাটের বাসায় ফিরে যান ভূমি। দুর্ঘটনার খবর ছড়ানোর পর অবশ্য বিমানবন্দরের পরিস্থিতি দেখা হয়নি তার। রাস্তায় কেবল অনেক পুলিশের গাড়ি দেখেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি উড্ডয়ন করে মাত্র ৬২৫ ফুট ওপরে ওঠার পরই গুজরাটের মেঘানিনগরে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওউপর ভেঙে পড়ে। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন।

সবশেষ খবর বলছে, ওই বিমানের মাত্র একজন আরোহীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। যে হোস্টেলের ওপর বিমানটি ভেঙে পড়েছে, সেখানকারও চার থেকে পাঁচজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতি ও রেকর্ড ব্যয়, ট্রাম্প প্রশাসনে চতুর্মুখী চাপ

টানা গোলাবারুদ ব্যবহারের ফলে মার্কিন সামরিক বাহিনীর নিজস্ব কৌশলগত অস্ত্রভাণ্ডারে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে চাহিদামতো দ্রুত নতুন অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের মতো শিল্প-সক্ষমতাও এই মুহূর্তে মার্কিন ডিফেন্স সেক্টরের নেই। ফলে একদিকে অর্থনৈতিক ক্ষতি আর অন্যদিকে নতুন অস্ত্র সরবরাহের সীমাবদ্ধতা—স

১১ ঘণ্টা আগে

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে
Advertisement