মমতার দুর্গে বিজেপি: তৃণমূলের ভরাডুবিতে ‘এসআইআরে’র প্রভাব কেমন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মে ২০২৬, ২০: ০৫
মমতা বন্দ্যোপাধ্যায় (বাঁয়ে) ও নরেন্দ্র মোদি (ডানে)। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে তৃণমূল কংগ্রেসের নজিরবিহীন ভরাডুবি হয়েছে। গেরুয়া ঝড়ে তৃণমূলের টানা তিন মেয়াদের ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে। ২০১১ সালে বামপন্থি সরকার পতনের পর এবার মমতার দুর্গের পতনের কারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা বিশ্লেষণ ও আলোচনা।

মঙ্গলবার (৫ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভরাডুবির প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে নির্বাচনে ভোটার তালিকা থেকে রেকর্ডসংখ্যক নাম বাদ পড়া।

নির্বাচনের ঠিক আগে, ভারতীয় নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম শুরুর কয়েক মাসের মধ্যেই রাজ্যের ৯০ লাখেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে। মৃত ও দ্বৈত ভোটারদের তালিকা পরিশুদ্ধ করার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হয়।

তৃণমূল আগেই অভিযোগ তুলেছিল, এসআইআর প্রক্রিয়াটি পক্ষপাতদুষ্ট ও লক্ষ্যভিত্তিক ছিল এবং এতে তাদের ভোটব্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে। এনডিটিভি বলছে, শেষ পর্যন্ত দলটি ক্ষমতা হারানোয়, ভোটার বাদ পড়ার এই প্রক্রিয়া তৃণমূল ও বিজেপির ভোটফলের সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল, তা বিশ্লেষণের প্রয়োজন দেখা দিয়েছে।

এসআইআর বনাম ভোটের ফল

এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের ১৪৭টি আসনে ২৫ হাজারের বেশি ভোটারের নাম বাদ পড়েছিল। এনডিটিভির পর্যালোচনায় দেখা গেছে, এসব আসনের বড় অংশই গেছে বিজেপির দখলে। এই ১৪৭টির মধ্যে বিজেপি জয় পেয়ছে ৯৫টিতে, তৃণমূল ৫১টিতে এবং কংগ্রেস জিতেছে মাত্র একটি আসনে।

যে ৬৭টি আসনে ১৫ হাজার থেকে ২৫ হাজার ভোটারের নাম বাদ পড়েছে, সেখানেও বিজেপি এগিয়ে রয়েছে। এসব আসনের মধ্যে বিজেপি জয় পেয়ছে ৪৭টিতে, তৃণমূল ১৯টিতে এবং কংগ্রেস জিতেছে একটি আসনে।

এ ছাড়া ৫ হাজার থেকে ১৫ হাজার ভোটার বাদ পড়া ৬২টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৫০টিতে, বাকি আসনগুলোতে জিতেছে তৃণমূল কংগ্রেস। আর ৫ হাজারের নিচে ভোটার বাদ পড়া ১৩টি আসনের সবকটিই জিতেছে বিজেপি।

জেলাভিত্তিক চিত্র

মুর্শিদাবাদ জেলায় ভোটার তালিকা থেকে সর্বোচ্চ ৪ লাখ ৫৫ হাজারের বেশি নাম বাদ দেওয়া হয়। পরের অবস্থানেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা, যেখানে বাদ পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৬৬৬ জন। এ ছাড়া মালদা জেলায় বাদ পড়েছে ২ লাখ ৩৯ হাজার ৩৭৫ ভোটার।

মুর্শিদাবাদে ২০২১ সালে ২২টির মধ্যে ২০টি আসন জিতেছিল তৃণমূল, যা এবার কমে দাঁড়িয়েছে মাত্র ৯টিতে। এই ফলাফল থেকে বোঝা যায় যে ইঙ্গিত দেয় যে সংখ্যালঘুদের ভোট ভাগ হয়েছে এবং হিন্দুদের বেশিরভাগ ভোট বিজেপির পক্ষে গেছে।

উত্তর চব্বিশ পরগনাতেও একই প্রবণতা দেখা গেছে। ৩৩টি আসনের মধ্যে ২০২১ সালে তৃণমূল জিতেছিল ২৮টি, যা এবার কমে মাত্র ৮টিতে নেমে এসেছে। মালদার ১২টি আসনের মধ্যে তৃণমূলের আসন সংখ্যা ২০২১ সালের ৮ থেকে কমে এবার দাঁড়িয়েছে ৬টিতে। বাকি আসনগুলো জিতেছে বিজেপি।

এসআইআর প্রক্রিয়া

ভারতীয় নির্বাচন কমিশন পরিচালিত এসআইআর কার্যক্রমটি পশ্চিমবঙ্গে একটি বিতর্কিত ইস্যুতে পরিণত হয়। ২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে প্রথম থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এসআইআর। এই প্রক্রিয়ায় রেকর্ড পড়ায় ৯১ লাখ ভোটারকে নির্বাচনে ভোট দেওয়ার অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়।

পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছিল গত বছরের ৪ নভেম্বর থেকে। এই কার্যক্রমের বিজ্ঞপ্তি জারির আগে রাজ্যে মোট ভোটার ছিল প্রায় ৭ কোটি ৬৬ লাখ। ডিসেম্বরের খসড়া তালিকায় দেখা যায়, ৫৮ লাখ ২০ হাজারের বেশি নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকা ২৮ ফেব্রুয়ারি প্রকাশের পর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৩ লাখ ৬৬ হাজারে।

প্রধান নির্বাচন কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে ৬০ লাখ ৬ হাজারের বেশি মামলা ‘বিচারিক নিষ্পত্তি’র জন্য পাঠানো হয়। এর মধ্যে ২৭ লাখ ১৬ হাজার ৩৯৩ জন ভোটারকে ‘বাতিলযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়, ফলে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়ায় ৯০ লাখ ৮৩ হাজার ৩৪৫ জন।

পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে দুই দফা মিলিয়ে ভোট পড়েছে প্রায় ৯৩ শতাংশ, যা ইতিহাসে সর্বোচ্চ। প্রচলিত ধারণা অনুযায়ী, প্রচুর পরিমাণে ভোট পড়লে তা সাধারণত ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায়। তবে এই ধারণার বিপরীত যুক্তিও ছিল।

তৃণমূলের পক্ষ থেকে গত লোকসভা এবং বিধানসভা ভোটের উদাহরণ দিয়ে দাবি করা হচ্ছিল, অনেক ভোট পড়লেও পশ্চিমবঙ্গে তা কেন্দ্র সরকারের পক্ষেই গেছে বরাবর। বিজেপির পালটা যুক্তিতে আবার ছিল ২০১১ সালের ‘পরিবর্তনের ভোট’। সেবারও প্রচুর ভোট পড়েছিল এবং ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে নতুন সরকার গড়েছিলেন মমতা। এ বারের ভোটে এসআইআর সুবিধা করে দিল বিজেপির।

নির্বাচন কমিশন প্রথম থেকেই দাবি করে এসেছিল, কোনো যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। তবে তৃণমূলের প্রাথমিক অভিযোগ ছিল, ‘অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে ‘যোগ্য’ ভোটারদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিল তারা। অন্যদিকে, বিজেপির দাবি ছিল, পশ্চিমবঙ্গে ‘স্বচ্ছ’ নির্বাচন নিশ্চিত করতে এসআইআরের ‘ছাঁকনি’র প্রয়োজন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব অব্যাহত, গ্রিসে ৩ দমকলকর্মী নিহত

বিশেষজ্ঞদের মতে, আটলান্টিক উপকূল থেকে পূর্ব ভূমধ্যসাগর, স্কটল্যান্ডের হাইল্যান্ডস থেকে স্পেনের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত দাবানলের এই ধারা সাম্প্রতিক সময়ে ইউরোপে নজিরবিহীন। অনেক আগুনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং শহর ও জনবসতির কাছাকাছি পৌঁছে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

১৭ ঘণ্টা আগে

কয়লা কেলেঙ্কারি মামলায় প্রয়াত মনমোহন সিংকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বলেন, সিবিআইয়ের দাখিল করা দুটি চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের মনে হয়েছে, সেগুলো বাতিল করে নতুন করে বিচার শুরুর মতো কোনো গ্রহণযোগ্য বা জোরালো কারণ নেই। ফলে তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি করা হচ্ছে।

১৭ ঘণ্টা আগে

আন্দোলন দমনে গুলি চালাতে বলেছিলেন অমিত শাহ— রাহুলের অভিযোগে লোকসভায় হট্টগোল

রাহুল বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। তিনি আজ সংসদে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

১ দিন আগে

ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন আইন, সর্বোচ্চ সাজা বেড়ে ১০ বছর

রাজ্যসভায় পাস ও রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনে পরিণত হলে প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়মে জড়িতদের সর্বোচ্চ শাস্তি বেড়ে হবে ১০ বছরের কারাদণ্ড, পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধানও থাকবে।

১ দিন আগে