ডেস্ক, রাজনীতি ডটকম

উত্তর গাজায় ইসরায়েলি বাহিনী ত্রাণবাহী গাড়ির প্রবেশ বন্ধ করে দেওয়ায় অঞ্চলটি খাদ্য সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে আটকে পড়া ফিলিস্তিনিরা খাদ্যের জন্য মরিয়া হয়ে পড়েছে। খাদ্যের অভাবে অবরুদ্ধ অঞ্চলটিতে দেখা দিয়েছে ভয়াবহ পরিস্থিতি।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দক্ষিণ গাজার রাফাহ শহরে অব্যাহত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
রাফাহ শহরের দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে আগুনের গোলায় রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার ভোরে জানিয়েছে, রাফাহ ও তার আশপাশে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬৬ জন নিহত হয়েছে।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রাফাহ শহরের খিরবেত আল-আদাস এবং আল-শাওত এলাকায় দুটি বাড়িতে ইসরায়েলের বোমা হামলায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী খান ইউনিসের পশ্চিমে নাসের হাসপাতালের চারপাশে হামলা চালিয়েছে বলেও ওয়াফা জানিয়েছে।
এদিকে দক্ষিণ গাজার খান ইউনুস শহরের কাছে উপকূলীয় আল মাওয়াসি এলাকায় একটি শরণার্থী শিবিরে গত মঙ্গলবার ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ভূমধ্যসাগরীয় উপকূল আল মাওয়াসিতে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
অন্যদিকে বিমান থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার হামাসচালিত সরকারি গণমাধ্যম কার্যালয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে ভূমধ্যসাগরতীরের কাছে মঙ্গলবার বিমান থেকে ত্রাণ ফেলা হয়। এ সময় ত্রাণের বস্তা সংগ্রহ করতে গিয়ে সমুদ্রে ডুবে ১২ জন এবং হুড়াহুড়িতে পদপষ্টি হয়ে মারা যায় আরো ছয়জন। বিমান থেকে ত্রাণ না ফেলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অনুরোধ করেছে হামাস।
এদিকে দক্ষিণ লেবাননের নাবাতিহে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। হামাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত একটি লেবানিজ সংগঠন আজ বুধবার এ তথ্য জানিয়েছে। দক্ষিণ লেবাননের হেব্বারিয়েহ গ্রামে সশস্ত্র গোষ্ঠীর জরুরি ও ত্রাণ কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার উত্তর-পূর্ব লেবাননের দুটি শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় তিন হিজবুল্লাহ সদস্য নিহত হন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট জানিয়েছেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল বা হামাস কেউই গাজা শাসন করবে না। এ ক্ষেত্রে একটি বিকল্প খুঁজে বের করতে হবে। সূত্র : আলজাজিরা, এএফপি।

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।
৭ ঘণ্টা আগে
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা
৯ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা
১১ ঘণ্টা আগে
আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
১২ ঘণ্টা আগে