ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। বিবিসি ও আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সিনেটে ৫১ ভোটের মধ্যে ৪৯টিই গেছে কাশ প্যাটেলের পক্ষে। দুই রিপাবলিকান সুসান কলিনস ও লিসা মুরকোস্কি তার বিপক্ষে ভোট দেন। এর মধ্য দিয়ে প্যাটেলের এফবিআই প্রধান হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। এফবিআইয়ের পরিচালকরা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ১০ বছর মেয়াদের জন্য নিয়োগ পান।
এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাশ প্যাটেল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্যাটেল লিখেছেন, আমাদের বিচার ব্যবস্থার রাজনৈতিকীকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে- কিন্তু আজই তা শেষ হয়ে যাচ্ছে।
হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম মেয়াদে প্যাটেল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালক, উভয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলি হিসেবেও কাজ করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের ফুটবলার, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক আলোচক— সবাই মিলে ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষায় নিয়োজিত আছেন। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে ইরান নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।
২০ ঘণ্টা আগে
মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের
১ দিন আগে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
১ দিন আগে
মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।
১ দিন আগে