যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় দুই নারীসহ চারজনের প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে মারা গেছেন দুই নারীসহ অন্তত ৩ জন। স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মার্কিন অঙ্গরাজ্যটির লুইসভিলে একটি ড্রাইভার লাইসেন্স অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

এতে বলা হয়, শুক্রবার হামলার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে গুলিবিদ্ধ ২ নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করে তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীর বরাতে এনবিসি-কে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন কিংবা তার বেশি ছিল। হামলার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই হামলা একটি বুদ্ধিহীন সহিংসতা। যেসব সাহসী আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গেছেন আমি তাদের ধন্যবাদ জানাতে চাই।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আসছে শরতেই সরে দাঁড়াবেন— জানিয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অবশেষে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। আসছে শরতেই প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এ নিয়ে গত ১০ বছরে ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ শেষ করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন স্টারমার।

১৯ ঘণ্টা আগে

ইরানি ফুটবলাররা দেশের মর্যাদা রক্ষা করছেন: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের ফুটবলার, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক আলোচক— সবাই মিলে ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষায় নিয়োজিত আছেন। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে ইরান নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।

২১ ঘণ্টা আগে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

১ দিন আগে

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

১ দিন আগে