যাও, নিজেদের তেল নিজেরা নিয়ে এসো: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
ইউরোপকে নিজেদের জ্বালানি নিজেদেরই সংগ্রহ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনসেটে ট্রাম্পের ট্রুথ সোশ্যালের পোস্ট। ছবি: কোলাজ

ইরানের সঙ্গে যুদ্ধে ইউরোপের মিত্রদের পাশে পাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যসহ কোনো দেশই সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক সহায়তার মাধ্যমে যুদ্ধে জড়িয়ে পড়তে রাজি হয়নি। এখন এ যুদ্ধের জেরে যখন এসব দেশ জেট ফুয়েলসহ জ্বালানি তেলের সংকটের মধ্যে রয়েছে, তখন ট্রাম্প এ বিষয়ে তাদের কোনো ধরনের সহায়তা করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে গিয়ে এসব দেশকে নিজেদের মতো করে তেল জোগাড় করতে হবে। অবশ্য অন্য একটি বিকল্পও দিয়েছেন তিনি— চাইলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি কিনতে পারবে তারা।

মঙ্গলবার (৩১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে এক স্ট্যাটাসে ট্রাম্প ইউরোপের দেশগুলোর উদ্দেশে এসব কথা লিখেছেন।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, যুক্তরাজ্যের মতো যেসব দেশ ইরানকে ধ্বংসের অভিযানে জড়াতে অস্বীকৃতি জানিয়েছে, তারা এখন হরমুজ প্রণালির কারণে জেট ফুয়েল পাচ্ছে না। তাদের জন্য আমার দুটি পরামর্শ আছে।

ট্রাম্পের প্রথম পরামর্শ হলো— এসব দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে জেট ফুয়েল কিনতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের কাছে জেট ফুয়েলের পর্যাপ্ত মজুত রয়েছে। আর দ্বিতীয় পরামর্শটি হলো— দেরিতে হলেও সাহস সঞ্চয় করে হরমুজ প্রণালিতে চলে যাওয়া এবং সরাসরি তেল নিয়ে নেওয়া।

ট্রাম্প লিখেছেন, নিজেদের জন্য কীভাবে লড়াই করতে হয়, তা শেখা শুরু করতে হবে তোমাদের। তোমাদের সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র আর সেখানে থাকবে না, ঠিক যেমন তোমরাও আমাদের পাশে ছিল না।

ইউরেপের দেশগুলোকে পাশে না পেলেও ইরানকে ধ্বংস করে দেওয়ার কঠিন কাজটি শেষ করে এনেছেন বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। লিখেছেন, ইরান কার্যত ধ্বংস হয়ে গেছে। এর পেছনে কঠিন যে অংশটুকু ছিল, সেটি আমরা শেষ করেছি। এখন তোমরা যাও, নিজেদের তেল নিজেরা নিয়ে এসো।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে সামরিক অভিযানের নামে হামলা শুরু করে ‍যুক্তরাষ্ট্র। এর জবাবে ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ সামরিক স্থাপনাগুলোতে হামলা করে চলেছে ইরান। এর মধ্যে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও এর কোনো মিত্রদেশের কোনো জাহাজই হরমুজ প্রণালি পার হতে পারবে না, যে পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল পরিবাহিত হয়। এ প্রণালি উন্মুক্ত করে দিতে ট্রাম্প সামরিক অভিযান চালাতে ইউরোপের দেশগুলোর সহায়তা চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কোনো দেশই হরমুজ প্রণালিতে সামরিক বাহিনী মোতায়েনে রাজি হয়নি।

ইউরোপের দেশগুলো বলছে, তাদের সঙ্গে আলোচনা করে এ যুদ্ধ শুরু করেননি ট্রাম্প। ফলে এ যুদ্ধ কেবলই যুক্তরাষ্ট্রের, এ যুদ্ধ তাদের নয়। ইউরোপের দেশগুলোর এমন অবস্থানে তীব্র ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এসব দেশের পাশে থাকবেন না বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। জ্বালানি তেল ইস্যুতেও ইউরোপকে নিজের পথ নিজে দেখার পরামর্শই দিলেন তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস

১৮ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের ‘অবনতি’

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

১৯ ঘণ্টা আগে

লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”

১ দিন আগে

সরকারবিরোধী বিক্ষোভের মুখে বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

১ দিন আগে