নিরাপত্তা উপদেষ্টা থেকে সরিয়ে ওয়াল্টজকে জাতিসংঘ দূত বানালেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
মাইক ওয়াল্টজকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরে যেতে হলো। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন মাইক ওয়াল্টজ। সিগন্যাল চ্যাট কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া এই কর্মকর্তাকে সে পদ থেকে অব্যাহতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ মে) ওয়াল্টজে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। পরে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে বলেন, ‘আমি মাইক ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসাবে মনোনীত করব।’

এর আগে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, ওয়াল্টজ ও তার সহকারী অ্যালেক্স ওয়ং বর্তমান পদ থেকে ইস্তফা দিচ্ছেন। সিগন্যাল চ্যাট কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে তাদের এই সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর এক শ দিন কাটতে না কাটতেই দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে সরে যেতে হচ্ছে।

ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী, ওয়াল্টজের অবর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ওয়াল্টজকেও জাতিসংঘের দূত করার ক্ষেত্রে মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে।

এর আগে গত মার্চে জানা যায়, সিগন্যাল চ্যাট গ্রুপে ট্রাম্প প্রশাসনের কর্তাব্যক্তিরা ইয়েমেনে হুতির বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছেন। সেই গ্রুপে দ্য অ্যাটল্যান্টিকের প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গও ছিলেন। ওয়াল্টজ পরে এই কেলেঙ্কারির পূর্ণ দায়িত্ব নিয়ে বলেন, কী করে গোল্ডবার্গ এই গ্রুপে ঢুকলেন তা তিনি বুঝতে পারছেন না।

ওই সময় ট্রাম্প বিষয়টিকে গুরুত্ব দেননি। তিনি বলেছিলেন, দুই মাসের মধ্যে একটাই ভুল হয়ে গেছে। বৃহস্পতিবারও ওয়াল্টজকে সরিয়ে দেওয়ার বার্তায় ট্রাম্প সিগন্যাল চ্যাট কেলেঙ্কারির প্রসঙ্গ উল্লেখ করেননি। বরং বলেছেন, মাইক দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে গেছেন। তিনি নতুন ভূমিকায় একইরকমভাবে কাজ করবেন বলে আমি মনে করি।

আপাতত মার্কো রুবিও দায়িত্ব পালন করলেও ওয়াল্টজের জায়গায় কে পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হবেন, তা এখনো স্পষ্ট নয়। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, স্টিভ উইটকফ পরবর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হতে পারেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানি ফুটবলাররা দেশের মর্যাদা রক্ষা করছেন: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের ফুটবলার, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক আলোচক— সবাই মিলে ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষায় নিয়োজিত আছেন। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে ইরান নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।

১৬ ঘণ্টা আগে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

১৮ ঘণ্টা আগে

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

১৮ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

১৮ ঘণ্টা আগে