নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান জাহাজের সংঘর্ষ

ডেস্ক, রাজনীতি ডটকম

মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা লেগে অন্তত ২২ জন আহত হয়েছেন। যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মেক্সিকান নৌবাহিনী এই তথ্য জানিয়েছে। সূত্র: বিবিসি

ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল, তখন কুয়াউথেমক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সাথে ধাক্কা খায়।

খবরে বলা হয়েছে, মাস্তুলের কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের উপরে পড়ে, তখন মাস্তুলের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রু আহত হয়েছেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ (এনওয়াইসিইএম) জানায়, তারা এই ঘটনায় সাড়া দিয়েছে, তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি।

নিউইয়র্কের মেয়র বলেছেন, ব্রুকলিন ব্রিজের কোনো ক্ষতি হয়নি। তবে মেক্সিকান নৌবাহিনী নিশ্চিত করেছে যে, জাহাজটির ক্ষতি হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে।

অনেক মানুষ জাহাজটির গতিপথ পর্যবেক্ষণ করছিলেন। যখন জাহাজটি সেতুর একদম কাছাকাছি চলে আসে এবং সেতুতে ধাক্কা খায় তখন সাধারণ মানুষ পানির কাছ থেকে সরে যান।

সংবাদমাধ্যম সিবিএস এর খবরে বলা হয়েছে, নিউইয়র্কের দমকল বাহিনী জানিয়েছে যে তারা আহতদের সেবায় কাজ করছে। তারা জানিয়েছে, কতজন আহত হয়েছেন বা আহতরা জাহাজে ছিলেন নাকি সেতুতে ছিলে, সে বিষয়ে এখনও সঠিক কোনো তথ্য মেলেনি।

এনওয়াইসিইএম সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে বলেছে, ‘পরিস্থিতি এখনো পরিষ্কার নয়, বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি।’

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থলে গিয়ে ব্রিফ নিয়েছেন বলে সিবিএস জানিয়েছে। নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) মানুষকে অনুরোধ করেছে যেন তারা ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সিপোর্ট ও ব্রুকলিনের ডাম্বো এলাকায় না যান।

তারা এক্স-এ পোস্ট করেছে যে, ‘এই এলাকাগুলোতে প্রচণ্ড যানজট এবং অনেক জরুরি যানবাহন থাকবে।’ প্রতিবেদনে বলা হয়েছে, কুয়াউথেমক নামের জাহাজটিতে ২০০ জনেরও বেশি ক্রু ছিলেন। জাহাজটি নিউ ইয়র্কে এসেছিল সৌজন্যমূলক সফরে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানি ফুটবলাররা দেশের মর্যাদা রক্ষা করছেন: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের ফুটবলার, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক আলোচক— সবাই মিলে ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষায় নিয়োজিত আছেন। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে ইরান নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।

১৫ ঘণ্টা আগে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

১৭ ঘণ্টা আগে

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

১৭ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

১৭ ঘণ্টা আগে