ওয়াশিংটনে সংলাপ শেষ

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও ৪৫ দিন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ মে ২০২৬, ১০: ৫৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যকার দুই দিনের ফলপ্রসূ সংলাপ শেষে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৬ এপ্রিল দুই দেশের মধ্যে ঘোষিত প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হওয়ার কথা ছিল, তবে তার আগেই নতুন এই চুক্তি সম্পন্ন হলো। কয়েক দশক পর দুই প্রতিবেশীর এই শীর্ষ পর্যায়ের বৈঠকে মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র। টানা প্রায় দেড় মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর এই মেয়াদ বৃদ্ধি সীমান্ত এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গত ২৮মার্চ ইরানে মার্কিন বাহিনী বিমান অভিযান শুরু করার ৩ দিন পর ২ মার্চ লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাকে সম্পূর্ণ নির্মূল করাই ছিল এ অভিযানের প্রধান উদ্দেশ্য।

টানা প্রায় দেড় মাস যুদ্ধ-সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও লেবানন। আগামী রোববার সেই বিরতি শেষ হওয়ার কথা ছিল; তবে তার আগেই মেয়াদ আরও ৪৫ দিন বাড়াল ইসলায়েল-লেবানন।

২ মার্চ থেকে ১৬ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করার আগ পর্যন্ত আইডিএফের অভিযানে দক্ষিণ লেবাননে নিহত হয়েছেন ২ হাজার ৮১৪ জন, আহত হয়েছেন ১২ হাজারেরও অধিক এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন ১০ লাখেরও বেশি লেবানিজ নাগরিক।

তবে যুদ্ধবিরতির মধ্যেও গত এক মাসে দক্ষিণ লেবাননে কয়েক দফা হামলা চালিয়েছে আইডিএফ। এসব হামলায় নিহতদের মধ্যে কয়েক জন বাংলাদেশিও আছেন। পরিযায়ী শ্রমিক হিসেবে সেখানে কাজ করতে গিয়েছিলেন তারা।

ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের যে সংলাপ হলো গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত— তার অন্য গুরুত্বও আছে। মূলত এই সংলাপের মধ্যে দিয়েই মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েক দশক পর বৈঠক হলো। এক্সবার্তায় টমি পিগোট জানিয়েছেন, ইসরায়েল এবং লেবাননের সর্বোচ্চ পর্যায়ের এই যোগাযোগে অন্তর্ভুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারাও। আগামী ২৯ এপ্রিলের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর সদরদপ্তর পেন্টাগনের কর্মকর্তারা দুই দেশের মধ্যে নতুন একটি ‘নিরাপত্তা লাইন’ প্রস্তাব করবেন। তার ভিত্তিতে ২ থেকে ৩ জুন পর্যন্ত ফের বৈঠকে বসবেন ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা। সেই সংলাপও হবে ওয়াশিংটনেই।

“আমরা আশা করছিল যে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তির ভিত্তিকে মজবুত করা, পরস্পরের সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতাকে পূর্ণ স্বীকৃতি প্রদান এবং সীমান্ত এলাকার নিরাপত্তা বৃদ্ধিতে এসব সংলাপ কার্যকর ভূমিকা রাখবে”, এক্সবার্তায় বলেন পিগোট।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১২ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

১২ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১৩ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

১৫ ঘণ্টা আগে