যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, চালকসহ সব যাত্রী নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
শুক্রবার আলাস্কার নোম এলাকায় বিধ্বস্ত বিমানটির সন্ধান পাওয়া যায়। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে ফের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজের একদিন পর চালকসহ ৯ যাত্রী নিয়ে উড্ডয়ন করা বিমানটি বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য আলাস্কায়। বিমানটির চালক ও ৯ যাত্রীর কাউকেই জীবিত পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নিখোঁজ হওয়ার পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আলাস্কার নোম শহরের দক্ষিণপূর্ব এলাকার একটি সমুদ্রের বরফের ওপর যাত্রীবাহী ওই ছোট বিমানটি ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

আলাস্কার পুলিশ বাহিনীর বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এটি উনালাক্লিট থেকে নোমে যাচ্ছিল।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে রাজ্য পুলিশকে বিমান নিখোঁজের খবর জানানো হয়। ৯ যাত্রী ও এক পাইলট নিয়ে বিমান নিখোঁজের তথ্য এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে শুক্রবার বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে।

বেরিং এয়ারের অপারেশন্স বিভাগের পরিচালক ডেভিড ওলসেনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এনবিসি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ৩৭ মিনিটে আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাক্লিট থেকে নরটন সাউন্ড এলাকার পথে রওয়ানা দিয়েছিল বিমানটি। যাত্রা শুরুর ৪৫ মিনিটের মধ্যেই বিমানটি থেকে রাডারে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়।

আলাস্কা কোস্ট গার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার কোবল এক ব্রিফিংয়ে বলেন, বিমানটি থেকে সর্বশেষ বিকেল ৩টা ১৮ মিনিটে সংকেত এসেছিল রাডারে। ধারণা করছি, বিমানটির ইঞ্জিনে কোনো গুরুতর ত্রুটি ঘটেছিল। এটি ভেসে থাকার ক্ষমতা ও গতি হারিয়ে ফেলেছিল।

মার্কিন কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার মাইক সালার্নো জানিয়েছেন, তারা বিমানে থাকা তিনজনের মরদেহ উদ্ধার করেছে। বাকিদের মরদেহ বিমানের ভেতরে আছে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। মরদেহগুলো উদ্ধার করতে সময় লাগবে।

মাইক সালার্নো সংবাদ সম্মেলনে বলেন, ‘দুর্ভাগ্যবশত একে বেঁচে থাকার মতো দুর্ঘটনা বলে মনে হচ্ছে না।’ একই সংবাদ সম্মেলনে জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডের আলাস্কা অফিসের প্রধান ক্লিন্ট জনসন বলেন, ‘দুর্ঘটনায় বিমানের ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন।’

এর আগে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে টুকরো হয়ে পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান। ওই দুর্ঘটনাতেও বিমানের চালক ও ৬৮ জন যাত্রীর সবাই প্রাণ হারিয়েছিলেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আসছে শরতেই সরে দাঁড়াবেন— জানিয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অবশেষে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। আসছে শরতেই প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এ নিয়ে গত ১০ বছরে ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ শেষ করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন স্টারমার।

২০ ঘণ্টা আগে

ইরানি ফুটবলাররা দেশের মর্যাদা রক্ষা করছেন: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের ফুটবলার, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক আলোচক— সবাই মিলে ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষায় নিয়োজিত আছেন। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে ইরান নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।

১ দিন আগে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

১ দিন আগে

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

১ দিন আগে