শান্তিতে না এলে আবার হামলা হবে: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র 'অত্যন্ত সফল হামলা' চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান এবার শান্তি আনতে সম্মত না হলে আরও হামলা চালানো হবে।

যুক্তরাষ্ট্র ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র 'অত্যন্ত সফল হামলা' চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান এবার শান্তি আনতে সম্মত না হলে আরও হামলা চালানো হবে।যুক্তরাষ্ট্র ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র 'অত্যন্ত সফল হামলা' চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান এবার শান্তি আনতে সম্মত না হলে আরও হামলা চালানো হবে।

শনিবার (২১ জুন) দিবাগত রাতে এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমা দুই সপ্তাহের আগেই ট্রাম্প ইরানে ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করলেন। এতে ইরান~ইসরায়েল সংঘাত আরও তীব্র হবে।

এ হামলা প্রসঙ্গে ট্রাম্প টেলিফোনে রয়টার্সকে বলেন, 'আজ রাত আমাদের জন্য ছিল চমৎকার একটি সাফল্য। তাদের এখনই শান্তিতে আসতে হবে, না হলে আবার হামলা হবে।'

তেহরানের পারমাণবিক কর্মসূচির প্রধান কেন্দ্র ফোরদো এখন আর নেই জানিয়ে ট্রাম্প তার পোস্টে লিখেছেন, 'ফোরদোর মূল স্থাপনায় বোমা মারা হয়েছে। ফোরদো আর নেই। ইরানকে এখনই এই যুদ্ধ বন্ধে রাজি হতে হবে।'

ট্রাম্প বলেছেন, মার্কিন বাহিনী ইরানের তিনটি প্রধান পরমাণু স্থাপনায় নাতাঞ্জ, ইস্পাহান ও ফোরদোতে হামলা চালিয়েছে। ফক্স নিউজকে ট্রাম্প জানান, ফোরদোতে ছয়টি 'বানকার-বাস্টার' বোমা ফেলা হয়েছে এবং অন্য স্থাপনায় ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এর আগে নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি লিখেছ্রন, সব মার্কিন বিমান নিরাপদে ফিরে আসছে। আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন।

একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হামলায় বি-২ বোমারু বিমান ব্যবহৃত হয়েছে। এসব বিমানে বড় ধ্বংসক্ষম বোমা বহনের ক্ষমতা রয়েছে, যা মাটির নিচে থাকা ফোরদোর মতো ঘাঁটি ধ্বংসে কার্যকর।

ইরানের বার্তা সংস্থা তাসনিমও জানিয়েছে, দেশটির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে শত্রুর বিমান হামলায় ফোরদোর আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার 'কান' এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হামলার বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি সমন্বয় করেছিল।

হোয়াইট হাউজ জানিয়েছে, হামলার পর ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।

গত এক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরান আকাশপথে সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। এতে উভয় দেশেই হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরায়েল বলেছে, ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই তারা হামলা চালাচ্ছে। তবে ইরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানি ফুটবলাররা দেশের মর্যাদা রক্ষা করছেন: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের ফুটবলার, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক আলোচক— সবাই মিলে ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষায় নিয়োজিত আছেন। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে ইরান নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।

১২ ঘণ্টা আগে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

১৪ ঘণ্টা আগে

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

১৪ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

১৪ ঘণ্টা আগে