যুক্তরাষ্ট্র-ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষর

ডেস্ক, রাজনীতি ডটকম

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে ইউক্রেনের নতুন খনিজ সম্পদ চুক্তিতে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার এবং কিয়েভ পুনর্গঠনে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র।

কয়েক মাসের আলোচনা শেষে ওয়াশিংটনে বুধবার (৩০ এপ্রিল) এই চুক্তি স্বাক্ষরিত হলো। খনিজ চুক্তির ফলে ইউক্রেনের পুনর্গঠনে যৌথ বিনিয়োগ করা হবে। খবর রয়টার্সের

গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ইউক্রেনের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের টানা পোড়েন দেখা দেয়। এই চুক্তি মাধ্যমে কিয়েভের সঙ্গে ট্রাম্প ও হোয়াইট হাউসের সম্পর্ক পুনরুদ্ধারের ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের কর্মকর্তাদের আশা, খনিজ চুক্তির মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার অব্যাহত সমর্থন বজায় রাখবে।

মার্কিন ট্রেজারি বিভাগের এক্স পোস্টে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেনের ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেনকো চুক্তিতে স্বাক্ষর করছেন। ট্রেজারি বিভাগের ভাষ্য অনুযায়ী, এই চুক্তি ‘একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ ইউক্রেনের প্রতি ট্রাম্প প্রশাসনের স্পষ্ট অঙ্গীকার।

ইউরিয়া স্ভিরিদেনকো এক্স পোস্টে লিখেছেন, এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটন ইউক্রেনে তহবিল প্রদানে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ‘সরাসরি আর্থিক সহায়তার পাশাপাশি, এটি নতুন ধরনের সহায়তারও সুযোগ তৈরি করতে পারে। বিশেষ করে ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ।’ তবে ওয়াশিংটন এই প্রস্তাবের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।

স্বাক্ষর অনুষ্ঠানের আগে বুধবার ট্রাম্প পুনরায় জোর দিয়েছিলেন যে, কিয়েভকে দেওয়া সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কিছু পাওয়া উচিত। এজন্যই ইউক্রেনের বিপুল বিরল মৃত্তিকা খনিজ সম্পদের ওপর চুক্তি নিশ্চিত করার এই প্রচেষ্টা।র

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানি ফুটবলাররা দেশের মর্যাদা রক্ষা করছেন: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের ফুটবলার, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক আলোচক— সবাই মিলে ইরানি জনগণের সম্মান ও মর্যাদা রক্ষায় নিয়োজিত আছেন। বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বে ইরান নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর তিনি এমন মন্তব্য করলেন।

১৬ ঘণ্টা আগে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

১৮ ঘণ্টা আগে

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

১৮ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

১৮ ঘণ্টা আগে