যুদ্ধ বন্ধে সৌদি যুবরাজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১১: ৫৮
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসন ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদি যুবরাজের মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবারের এই ফোনালাপে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের প্রস্তাবনা ও কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

সংশ্লিষ্ট সূত্র এক্সিওসকে বলেছেন ট্রাম্প সৌদি যুবরাজকে ‘সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা’ নিয়ে অবহিত করেছেন।

এ ব্যাপারে জানতে হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছিল বার্তাসংস্থা আনাদোলু। কিন্তু তারা কোনো মন্ত্যব্য করেনি।

আনাদোলু বলেছে, পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। তারা কিছু প্রস্তাব দিয়েছে। যারমধ্যে তেহরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম রয়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টিও উত্থাপন করেছে মার্কিনিরা।

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার কথা প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, মার্কিনিদের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ হয়েছে। কিন্তু এটি শুধুমাত্র ছোট বার্তা আদান-প্রদানেই সীমাবদ্ধ আছে।

যুক্তরাষ্ট্র ইরানকে যুদ্ধ বন্ধে যেসব প্রস্তাব দিয়েছে সেগুলোকে দেশটি ‘বাড়াবাড়ি এবং অবাস্তবসম্মত’ হিসেবে অভিহিত করেছে বলে জানিয়েছে আনাদোলু।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের তথ্য অনুযায়ী, হামলায় এখন পর্যন্ত তাদের ১ হাজার ৩০০ জনের বেশি নাগরিক নিহত হয়েছেন।

যৌথ হামলার পর ইরান ড্রোন ও মিসাইল দিয়ে পাল্টা হামলা শুরু করে। এতে তারা ইসরায়েল, জর্ডান, ইরাক ও আরব উপসাগরীয় দেশগুলোতে থাকা সামরিক অবকাঠামো টার্গেট করেছে।

ইরানের হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ সেনা নিহত হয়েছেন। সঙ্গে বিশ্বব্যাপী বেড়েছে জ্বালানির দাম এবং হরমুজ প্রণালি দিয়ে বন্ধ হয়েছে জাহাজ চলাচল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে কাঁপল ব্রাজিলও

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য। এসব এলাকায় ভূমিকম্প ও পরবর্তী কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

১ দিন আগে

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রায় উত্তাপ ছড়াচ্ছে ‘এসি’ বিতর্ক

দীর্ঘদিন ধরে পরিবেশগত কারণে এয়ারকনের ব্যবহার সীমিত রাখার নীতি অনুসরণ করে আসা দেশটি এখন বাস্তবতার মুখোমুখি। একদিকে রেকর্ড তাপমাত্রা, অন্যদিকে হাসপাতাল, স্কুল ও গণসেবার ওপর বাড়তে থাকা চাপ— এ পরিস্থিতি ফ্রান্সের রাজনীতি, পরিবেশনীতি ও জনস্বাস্থ্যের আলোচনাকে নতুন মোড় দিয়েছে।

১ দিন আগে

জোড়া ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু হতাহতের শঙ্কা

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ঝাঁকুনিটির উৎপত্তিস্থল ছিল ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

১ দিন আগে

উষ্ণতায় রেকর্ড যুক্তরাজ্যেও, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

এর মাধ্যমে ১৯৫৭ ও ১৯৭৬ সালে গড়া জুন মাসের আগের সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙে গেছে। তবে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এখনো ২০২২ সালের ১৯ জুলাই লিংকনশায়ারের কনিংসবিতে রেকর্ড হওয়া ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

১ দিন আগে