ডেস্ক, রাজনীতি ডটকম

হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার ম্যাজিয়ার। এর মাধ্যমে দেশটিতে ভিক্টর অরবান যুগের অবসান ঘটল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরবান দীর্ঘ ১৬ বছর হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ছিলেন।
আল-জাজিরার খবরে বলা হয়েছে শনিবার (৯ মে) হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৪৫ বছর বয়সী ম্যাজিয়ার।
গত মাসে দেশটিতে সংসদীয় নির্বাচনে অরবানকে হারিয়ে জয় পান তিনি। নির্বাচনে ম্যাজিয়ারের দল টিসজা পার্টি ১৯৯টি সংসদীয় আসনের মধ্যে ১৪১টিতেই জয় তুলে নেয়।
শপথ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পিটার ম্যাজিয়ার বলেন, আসুন, আমরা শাসন পরিবর্তনের প্রবেশদ্বার দিয়ে নতুন যুগে পা রাখি।
হাঙ্গেরির যে পার্লামেন্ট ভবনে শপথ অনুষ্ঠান হয়েছে, সেখানে পার্লামেন্ট কক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পতাকা স্থাপন করা ছিল। নবনিযুক্ত সংসদ স্পিকার অ্যাগনেস ফর্স্টহফার দায়িত্ব নেওয়ার পর তার প্রথম সিদ্ধান্ত হিসেবে ১২ বছর পর পতাকাটি পুনর্স্থাপনের নির্দেশ দেন। এই পদক্ষেপকে তিনি ‘ইউরোপের পথে ফিরে আসার প্রথম প্রতীকী পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছেন। আরবান ক্ষমতায় আসার বছর চারেক পরেই এ পতাকা সরিয়ে ফেলেন।
বিশ্লেষকরা বলছেন, ক্ষমতা গ্রহণের শুরুতেই ম্যাজিয়ারকে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বুদাপেস্টের সম্পর্কের উন্নয়ন, দেশটির ঝিমিয়ে পড়া অর্থনীতিতে গতি ফেরানো, বাজেট ঘাটতি মোকাবিলা করার মতো চ্যালেঞ্জ রয়েছে তার সামনে।
ভিক্টর অরবানের আমলে মানবাধিকার পরিস্থিতি ও আইনের শাসনের অবনতির উদ্বেগে ইউরোপীয় ইউনিয়ন প্রায় ২০ বিলিয়ন ডলার তহবিল আটকে দিয়েছিল। নতুন প্রধানমন্ত্রী ম্যাজিয়ারের অন্যতম প্রধান লক্ষ্য চুক্তির মাধ্যমে এই তহবিল যেন ছাড় করা যায়।

সুইজারল্যান্ডে আলোচনার পর জেডি ভ্যান্স জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা "আজ থেকেই শুরু হতে পারে"।
৫ ঘণ্টা আগে
ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক
৬ ঘণ্টা আগে
গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৮ ঘণ্টা আগে
ওয়েস্টমিনস্টারে ফিরে আসা বার্নহ্যাম সোমবার (২২ জুন) হাউজ অব কমন্সে শপথ নেন। হাউজ অব কমন্সে তার শপথ গ্রহণ ঘিরে লেবার পার্টির এমপিদের উচ্ছ্বাস ও দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্য সমর্থন নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাকে স্পষ্টভাবে এগিয়ে দিয়েছে।
১৯ ঘণ্টা আগে