ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে গিয়ে নতুন করে সংঘাতের জন্য ইরানকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, গত শনিবার তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি ছিলেন। এমন সময় ইরান হঠাৎ একটি জাহাজে ড্রোন হামলা চালিয়ে সেটি ভেস্তে দেয়।
রোববার (১২ জুলাই) মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। এ সময় ইরানি কর্মকর্তাদের সমালোচনা করে তিনি আরও বলেন, এই লোকগুলোর সমস্যা আছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয় গত মাসে। ওই সমঝোতায় ৬০ দিন সময়সীমায় দুপক্ষের চূড়ান্ত একটি স্থায়ী শান্তিচুক্তিতে উপনীত হওয়ার কথা বলা হয়।
ওই সমঝোতার মধ্যেই যুদ্ধের প্রথম দিনেই প্রাণ হারানো সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন ঘিরে সাত দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজন করে ইরান। সে আয়োজন চলাকালেই হরমুজ প্রণালিতে নতুন করে হামলা-পালটা হামলার ঘটনা ঘটে।
হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর ইরান হামলা করার পর সমুচিত জবাব পেয়ে গেছে বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন ট্রাম্প। বলেন, গত রাতে আমরা তাদের ওপর কঠোরভাবে হামলা চালিয়েছি।
এর আগে যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনী জানিয়েছিল, হরমুজ প্রণালিতে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার জবাবে তারা ইরানের প্রায় দেড় শ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি বিবৃতিতে বলেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, বাণিজ্যিক জাহাজগুলোতে আগের হামলার ব্যাপারে জবাবদিহি করার পর সমঝোতা স্মারক মেনে চলার প্রমাণ দেওয়ার জন্য ইরানকে আরেও একটি সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আবারও ব্যর্থ হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এই বিবৃতিটি শেয়ার করে লিখেছেন, ‘ইরান একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের এর মূল্য দিতে হবে।
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার পর ইরান যুদ্ধ অবসান নিয়ে যে আশার আলো দেখা গিয়েছিল, হরমুজ প্রণালিতে নতুন করে সংঘাত সে সম্ভাবনাকে আবার হুমকির মুখে ফেলেছে। ট্রাম্পের সাক্ষাৎকারেও সংঘাতের তীব্রতা বেড়ে যাওয়ার শঙ্কাই ঘনীভূত হয়েছে।

রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলীয় মেকলেনবুর্গ-ভোরপোমার্নে এএফডি পেয়েছে প্রায় ৩৮ দশমিক ২ শতাংশ ভোট। ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) পেয়েছে ৩৫ দশমিক ৫ শতাংশ। আর সিডিইউ পেয়েছে মাত্র ৪ দশমিক ৯ শতাংশ ভোট, যা দলটির ইতিহাসে কোনো রাজ্য নির্বাচনে সবচেয়ে খারাপ ফল
১২ ঘণ্টা আগে
ইতোমধ্যে চিবা প্রিফেকচার ও ইজু দ্বীপপুঞ্জসহ উপকূলীয় অঞ্চলগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। শনিবার থেকে কোনো কোনো এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বিকেল থেকে কান্তো অঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বহুগুণ বাড়তে পারে।
১৬ ঘণ্টা আগে
মামলাটির বিষয়ে চলতি সপ্তাহেই জরুরি শুনানি হতে পারে জানিয়েছে সিএনএন। এ বিষয়ে মন্তব্য জানতে স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে হোয়াইট হাউজের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
১৮ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। সোমবার লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয় তাদের আটকের আদেশ দেয়। আদেশ অনুযায়ী, উজমা ও নরিনকে লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে রাখা
২১ ঘণ্টা আগে