হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ

ডেস্ক, রাজনীতি ডটকম

হরমুজ প্রণালির প্রবেশমুখের কাছে অবস্থিত ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার (১৯ মে) এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা মেহের নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চালানো হচ্ছে।

এর একদিন আগে কেশম দ্বীপের আকাশে কয়েকটি ছোট ড্রোন উড়তে দেখা যায়। পরে সেগুলো প্রতিহত করতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কেশম দ্বীপ ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। হরমুজ প্রণালির প্রবেশদ্বারে অবস্থানের কারণে দ্বীপটি অত্যন্ত কৌশলগত গুরুত্ব বহন করে। সেখানে ইরানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনাও রয়েছে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে দাবি করেছিল, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে দেশটির গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতে পারে। এর মধ্যে খার্গ দ্বীপ-এর নামও উল্লেখ করা হয়, যেখান থেকে ইরান বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করে।

তবে কেশম দ্বীপের সর্বশেষ বিস্ফোরণের সঙ্গে এসব ঘটনার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

৬ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

৯ ঘণ্টা আগে

‘বিশ্বাসঘাতক’ ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় ক্ষোভ, এককভাবে লড়াইয়ের পক্ষে ইসরায়েলিরা

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

৯ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাগচি

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে

১১ ঘণ্টা আগে