সবচেয়ে শক্তিশালী হাইপারসনিক মিসাইল ‘ফাতাহ’ ছুড়েছে ইরান

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানের সবচেয়ে শক্তিশালী সুপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ। ছবি: সংগৃহীত

চার দিন ধরে চলমান সংঘাতের মধ্যে ইরান তার সবচেয়ে শক্তিশালী হাইপারসনিক মিসাইল ‘ফাতাহ’ ইসরায়েলে নিক্ষেপ করেছে বলে জানিয়েছে। চলমান পালটা হামলার মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সোমবার (১৬ জুন) ভোরে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাষ্ট্রায়াত্ত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, এ দফায় ইরান আরও বেশি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

তাসনিমের খবর বলছে, আইআরজিসির মহাকাশ শাখা এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা ও গতি আরও বাড়িয়েছে। এ অভিযানে ইরানের সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ ব্যবহৃত হয়েছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম।

সোমবার রাতে চালানো হামলায় তেল আবিব, হাইফা ও ইসরায়েল অধিকৃত মধ্য ও উত্তরাঞ্চলের শহরগুলো লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সবশেষ ধাপে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র ও তেল শোধনাগারেও আঘাত হানে ইরান। দেশটি বলছে, চার দিনের মধ্যে এই আঘাতেই সবচেয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ তৈরি করা সম্ভব হয়েছে ইসরায়েলে।

তাসনিম জানিয়েছে, ‘ফাত্তাহ’ ক্ষেপণাস্ত্রে দিক পরিবর্তনযোগ্য নজল আছে। ফলে মিসাইলটি যেকোনো সময় দিক পরিবর্তন করতে পারে। এটি পৃথিবীর বায়ুমণ্ডলের নিচে ও ওপরে ম্যাক ১৩ থেকে ১৫ তথা ঘণ্টা ১৬ হাজার থেকে ১৮ হাজার কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে পারে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান ও তার সহায়তাকারীদের ‘কঠোর পরিণতি’র হুঁশিয়ারি ট্রাম্পের

পোস্টে ট্রাম্প লেখেন, “ইসলামি প্রজাতন্ত্রী ইরানকে আমি ছাড়া আর কেউ চুক্তির জন্য এত সুযোগ-সুবিধা বা ছাড় দেয়নি। তবে এটি দুঃখজনক যে তারা চুক্তি করতে ব্যর্থ হয়েছে। এ কারণেই আজ আমি ইরানের বিরুদ্ধে সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান ঘোষণা করছি। এই অভিযান এতটাই সর্বাত্মক হবে যে এর আগে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে

১২ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ হয়ে নিহত আরও দুজনের পরিচয় প্রকাশ

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কলকাতার নিউমার্কেটের কাছে অবস্থিত শিখা ইন নামের ওই হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই হোটেলের বিভিন্ন কক্ষে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর আগুন পাশের আরও কয়েকটি হোটেলেও ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

১ দিন আগে

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তান-শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিকের মৃত্যু

নিহত দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। পাশাপাশি কুষ্টিয়া থেকে প্রকাশিত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন তিনি। অগ্নিকাণ্ডে তার স্ত্রী আফসানা শারমীন (২৭), ছেলে শর্ণশীষ দত্ত (৩) ও শ্বশুর আকরাম হোসেন (৬০) মারা গেছেন।

১ দিন আগে

কলকাতায় আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

১ দিন আগে