মলি ও পেগির বিচ্ছেদে কাতর অনুরাগীরা

ডেস্ক, রাজনীতি ডটকম

সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকে মলি আর পেগি। মলি হলো এক ম্যাগপাই পাখি আর পেগি হলো একটি বুল টেরিয়ার কুকুর। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা রিস মরটেনসেন আর জুলিয়েট ওয়েলসের আদরের পোষ্য তারা। ফেসবুক আর ইনস্টাগ্রামে মলি আর পেগি ব্যাপক জনপ্রিয়। গত চার বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুরাগীর সংখ্যা ২০ লাখে দাঁড়িয়েছে। দুঃখজনকভাবে দুই বন্ধুকে এবার বিচ্ছেদের পথে যেতে হলো।

সম্প্রতি জুলিয়েট ও রিস জানিয়েছেন, সরকারের পরিবেশ, বিজ্ঞান ও উদ্ভাবনী দপ্তরের কাছে মলিকে হস্তান্তর করতে হয়েছে তাদের। কারণ অল্পসংখ্যক মানুষ ম্যাগপাইটিকে তাদের বাড়িতে রাখার বিষয়ে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছিলেন।

মলি আর পেগির এমন বিচ্ছেদ মানতে পারছে না তাদের অনুরাগীরা। অন্তত ৫০ হাজার মানুষ এই দুই বন্ধুর পুনর্মিলনের দাবি করে একটি আবেদনে সই করেছেন। স্বাক্ষরকারীদের দলে রয়েছেন কুইন্সল্যান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী স্টিভেন মাইলসের মতো ব্যক্তিও। ম্যাগপাই মলিকে খুব ছোট্ট অবস্থায় উদ্ধার করেছিলেন জুলিয়েট ও রিস। তার পর থেকে তাদের সঙ্গেই রয়েছে পাখিটি। ধীরে ধীরে পরিবারের আরেক পোষ্য কুকুর পেগির সঙ্গে তার বন্ধুত্ব গড়ে ওঠে।

অনুরাগীরা মনে করেন, এই দুই বন্ধু একসঙ্গে থেকেই খুশিতে আছে। তারা বিচ্ছিন্ন হয়ে যাক, সেটা তারা চান না। পরিবেশ, বিজ্ঞান ও উদ্ভাবনী দপ্তর মলি আর পেগির অনুরাগীদের মনের অবস্থা বুঝতে পারার কথা স্বীকার করলেও বলছে, ম্যাগপাই ঘরে পোষার পাখি নয়। শুধু পুনর্বাসনের উদ্দেশেই এদের অস্থায়ীভাবে বাড়িঘরে রাখা যেতে পারে। সূত্র : বিবিসি, সিএনএন

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

৬ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

৭ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১০ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১১ ঘণ্টা আগে