যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে দ্বিতীয় দফায় হামলার নির্দেশ দিয়েছিলেন। হোয়াইট হাউজ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এ নির্দেশ ওই কমান্ডার আইনের মধ্যে থেকেই দিয়েছিলেন।
দূতাবাস জানায়, অভিবাসন–সংক্রান্ত প্রক্রিয়ায় অতিরিক্ত সুবিধা দেওয়ার বিনিময়ে সুবিধা নেওয়া বা দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের অনৈতিক প্রভাব বিস্তার সুইডেনের মানবিক, ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে।
ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। তাদের এ বিক্ষোভ ঠেকাতে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।
ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। হাজার হাজার মানুষ এখনো এসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন এবং জরুরি সরবরাহ থেকে বঞ্চিত রয়েছে।
মাদুরো জানান, তিনি রাজনৈতিক ক্ষমতা থেকে সরে যাওয়ার কথা ভাবতে পারেন, তবে সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখতে চান। এরপর দুই নেতার মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রয়োজনে ভারতের পক্ষ থেকে সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বলেন, তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যা যা সহায়তা করতে পারে, আমরা সে সবকিছুতেই প্রস্তুত।
এরপর কেটে গেছে ১৭ বছর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাসুর জেলার যে ছোট্ট গ্রামে কিরণের শৈশব কেটেছে, সেখানেই এখনো বসবাস মা-বাবা, ভাইবোনের। কিন্তু কিরণের স্থান হয় বহু দূরে করাচির ইধি সেন্টারে। অলাভজনক সমাজকল্যাণমূলক সংস্থা ইধি ফাউন্ডেশনের এই হোমে তার মতোই পরিবার-পরিজন হারানো মানুষদের আশ্রয় মেলে।
পূর্বাচলের নতুন শহর প্রকল্পে অনিয়মের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষিত হবে আগামীকাল (১ ডিসেম্বর)। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
খালেদা জিয়ার উদ্দেশে শাহবাজ শরিফ লিখেছেন, ‘বাংলাদেশের উন্নয়নে আপনার অসামান্য অবদান সর্বজনস্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে আপনার ভূমিকাও আমরা গভীরভাবে মূল্যায়ন করি।’
এর আগে, গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলির প্রধান সন্দেহভাজন হিসেবে আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালের নাম প্রকাশের পর এই পদক্ষেপ নেওয়া হলো। ওই হামলায় ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত হয়েছেন। আহত অন্য সদস্যের অবস্থাও গুরুতর।
প্রায় ৭৮ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে এবং প্রায় ১৫ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে।
ওয়াশিংটন ডিসিতে দুজন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলির ঘটনার জের ধরে ট্রাম্প প্রশাসন সব ধরনের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করছে। এর ফলে যে কেউ যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন করলে তা অনুমোদন, বাতিল, প্রত্যাখ্যান বা কোনো ধরনের সিদ্ধান্তই আর দেওয়া হবে না।
ভয়াবহ এ আগুনে আহত হয়েছেন আরও ৭৯ জন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সর্বশেষ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগুন প্রথমে ভবনের নিচে লাগে। এরপর এটি উপরের দিকে ছড়ায়। তবে কীভাবে আগুন লাগল সেটি এখনো জানা যায়নি।
সংযুক্ত আরব আমিরাত সরকার এর আগে পাকিস্তানিদের ভিসা আবেদনের সঙ্গে পুলিশের দেওয়া চারিত্রিক সনদপত্রও বাধ্যতামূলক করেছিল। ইসলামাবাদে আমিরাতের দূতাবাসের ঊর্ধ্বতন এক কূটনীতিক অবশ্য ডনকে বলেছেন, পাকিস্তানের নাগরিকদের ভিসার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব করেছে, তা ভবিষ্যৎ চুক্তির ভিত্তি হতে পারে। তবে ইউক্রেনের সৈন্যরা অনেক অঞ্চলে রয়ে গেছে। কিয়েভ এসব সেনাসদস্যদের সরিয়ে না নিলে রুশ সেনারা জোর করে আরও ভূখণ্ড দখল করে নেবে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, প্রযুক্তিগতভাবে আমরা অনেক অগ্রগতি করেছি। কিন্তু অভিবাসন নীতি সেই অর্জনকে পেছনের দিকে নিয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্রের অভিবাসনব্যবস্থা সম্পূর্ণভাবে ঢেলে সাজাব। এর জন্য তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব।