ট্রাম্পের দাবি, তার এসব পদক্ষেপ দেশকে পুনর্গঠনের জন্য জরুরি এবং তিনি একনায়ক বা ফ্যাসিস্ট হওয়ার অভিযোগ অস্বীকার করে সেগুলোকে 'উন্মাদ দাবি' বলে অভিহিত করেন। তবে সমালোচকরা মনে করেন, তার কিছু পদক্ষেপ সংবিধানবিরোধী এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি।
চলমান বন্দি বিনিময় চুক্তির মধ্যেই শনিবার পর্যন্ত ইসরাইল অন্তত ৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে গাজার মিডিয়া অফিস। খাদ্য ও চিকিৎসাসহ জরুরি সহায়তা প্রবাহও কঠোরভাবে সীমিত রাখা হয়েছে।
এ আলোচনায় আফগানিস্তানের নেতৃত্বে ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। অপরদিকে পাকিস্তানকে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।
গাজা প্রশাসন ইসরায়েলের বিরুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মরদেহ থেকে মানব অঙ্গ চুরির অভিযোগ এনেছে। এটিকে তারা 'ভয়াবহ যুদ্ধাপরাধ' আখ্যা দিয়েছে। গাজা প্রশাসন অবিলম্বে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গাজা শহরের জেইতুন এলাকায় কোনো সতর্কতা ছাড়াই আবু শাবান পরিবারকে বহনকারী একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ট্যাংক থেকে গুলি চালায়।
দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা ও নতুন সদস্যদের মধ্যে ভোটের জন্য দলটির কেন্দ্রীয় কমিটির পূর্নাঙ্গ অধিবেশনের আগেই এই জেনারেলদের বরখাস্তের ঘটনা ঘটলো।
পাকিস্তানের অভিযোগ—আফগানিস্তানের তালেবান সরকারের মদত ও আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে টিটিপি। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
ট্রাম্প জানিয়েছেন, পুতিনের সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসূ ফোনালাপ হয়েছে এবং তারা বুদাপেস্টে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ঠিক একদিন পরই ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের কথা রয়েছে। জেলেনস্কি ট্রাম্পের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রির অনুরোধ জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রশ্ন উঠছে— একই দেশে যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক তৎপরতায় লিপ্ত, সেই দেশের বিরোধী নেত্রীকে শান্তির প্রতীক হিসেবে তুলে ধরা কি নিছক কাকতালীয়?
এদিকে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, আমরা চুক্তি অনুযায়ী সব জীবিত বন্দিকে হস্তান্তর করেছি, পাশাপাশি যেসব মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, সেগুলোও দিয়েছি।
২০২০ সাল থেকে তিনটি দুর্নীতির মামলায় বিচার চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, তিনি ব্যবসায়ী ও গণমাধ্যম মালিকদের কাছ থেকে সিগার, শ্যাম্পেন, ব্যাগ, ব্রেসলেট ও দামি পোশাকের মতো উপহার গ্রহণ করেছেন; তদন্ত ও বিচার প্রক্রিয়া প্রভাবিত করেছেন; এবং দুটি বড় সংবাদমাধ্যমে নিজের পক্ষে ইতিবাচক কাভ
প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে আগুনের কারণ বলে ধারণা করা হচ্ছে। আহত যাত্রীদের জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। জানায়, নিহতদের গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করে।
২৮ জন নিহত ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত না দেওয়া পর্যন্ত গাজায় ত্রাণ সরবরাহ সীমিত করার হুমকির পরই মরদেহ হস্তান্তর করে হামাস।
গত মাসেও হামাস-নেতৃত্বাধীন কর্তৃপক্ষ ইসরাইলের সঙ্গে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল।
এ সময় মেলোনির দিকে ঘুরে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘আপনাকে কেউ সুন্দরী বললে নিশ্চয় কিছু মনে করবেন না, তাই না? কারণ আপনি সত্যিই সুন্দরী।’
জর্ডানের বাদশাহ বলেন, যদি আমরা এই সমস্যার সমাধান না করি, যদি আমরা ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ এবং আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের মধ্যে একটি সম্পর্ক খুঁজে না পাই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব।