যুদ্ধবিরতি লঙ্ঘন, গাজায় একই পরিবারের ১১ জনকে হত্যা

ডেস্ক, রাজনীতি ডটকম
গাজা। ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেও নেতানিয়াহু বাহিনীর হত্যাযজ্ঞ থামেনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করেই চলছে হামলা। পূর্বাঞ্চলীয় আল-জেইতুন এলাকায় ইসরাইলের হামলায় একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রায় ১১ দিন আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির এটি ভয়াবহ লঙ্ঘন বলে উল্লেখ করেছে গাজার সিভিল ডিফেন্স।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গাজা শহরের জেইতুন এলাকায় কোনো সতর্কতা ছাড়াই আবু শাবান পরিবারকে বহনকারী একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ট্যাংক থেকে গুলি চালায়।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এক বিবৃতিতে বলেন, পরিবারটি যখন তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল, তখন ইসরায়েলি সেনাবাহিনী গাড়িটিতে গুলি ছোড়ে। নিহতদের মধ্যে সাত শিশু ও তিনজন নারী ছিলেন।

তিনি বলেন, তাদের (পরিবারটিকে) সতর্ক করা বা অন্যভাবে পদক্ষেপ নেওয়া যেত, যা ঘটেছে তা নিশ্চিত করে যে দখলদাররা এখনো রক্তপিপাসু ও নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ করতে বদ্ধপরিকর।

এক বিবৃতিতে হামাস গাজায় শাবানের পরিবারের ওপর ইসরায়েলি হামলাকে নৃশংস বলে আখ্যা দিয়েছে। গোষ্ঠীটি অভিযোগ করেছে, কোনো কারণ ছাড়াই পরিবারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, ইসরায়েলকে যেন যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বাধ্য করেন।

হামাস জানায়, ওই হামলায় ইসরায়েলি সেনারা ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত সীমারেখা অতিক্রম করা বেসামরিকদের ওপর গুলি চালায়। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনাদের ওই লাইন থেকে সরে যাওয়ার কথা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকে ৬০ দিনের রোডম্যাপে সম্মতি

মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরান আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে (কর্মপরিকল্পনা) সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই বিবৃতি অনুযায়ী, চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে কাতারের

১০ ঘণ্টা আগে

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

১০ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

১০ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

১০ ঘণ্টা আগে