সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ডের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে, অনেক সহিংসতা হয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলারও খবর এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিতে উদ্বিগ্ন কি না?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মঙ্গলবার ( ১৮ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছেন। মস্কোতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনার পর ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন ট্রাম্প।
গত বছর বাংলাদেশের নাটকীয় রাজনৈতিক ঘটনাবলীর মধ্যে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে অনেক ঘটনা বিস্ময়ের জন্ম দিয়েছে— যার মধ্যে এক সময়ের শত্রু পাকিস্তানের সাথে ঢাকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাও রয়েছে।
ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। হুতিদের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নিহতদের মধ্যে শিশু রয়েছে পাঁচটি। এসব আহত হয়েছে ৯৮ জন।
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৪ জনে পৌঁছেছে। এর মধ্যে ১২ জনই দেশটির মিসৌরি অঙ্গরাজ্যের বাসিন্দা। রোববার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যের ওপর দিয়ে ভয়াবহ টর্নেডো বয়ে যায়।
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। মূলত গাজা নিয়ে ইসরাইলকে হুমকি দেওয়ার পরই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের অবস্থান লক্ষ্য করে শনিবার (১৫ মার্চ) হামলা চালায় যুক্তরাষ্ট্র।
চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডোর আঘাতে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যেই মৃত্যু হয়েছে ১১ জনের। শনিবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ টর্নেডোর তাণ্ডবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই তথ্য নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি ড্রোন দুটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। গাড়ি দুটির ভেতরে ও বাইরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। ওই গাড়িগুলোর একটির আরোহীরা বেইত লাহিয়ায় মানবিক ত্রাণ উদ্যোগ নথিবদ্ধ করা চেষ্টা করছিলেন।
বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে আগমন ও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। সূত্র ও এ সংক্রান্ত সরকারি নথির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
জি-সেভেন গোষ্ঠীর শীর্ষ কূটনীতিকরা শুক্রবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতি প্রস্তাব মেনে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। জি-৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার (১৪ মার্চ) তারা রাশিয়াকে সতর্ক করে দিয়েছেন যে, যুদ্ধবিরতি মেনে না নিলে নতুন করে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। ব্রিট
থাইল্যান্ডে আশ্রয় নেওয়া উইঘুর মুসলিমদের মধ্যে অন্তত ৪০ জনকে চীনে ফেরত পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাও জারি করেছে ট্রাম্প প্রশাসন।
আল জাজিরা খবরে বলা হয়েছে, রাজধানী অটোয়ার রিডিউ হলে শুক্রবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী শপথ নেন ৫৯ বছর বয়সী কার্নি। কানাডার রাষ্ট্রপ্রধান রাজা চার্লসের প্রতিনিধি গভর্নর জেনারেল ম্যারি সাইমন শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘রাশিয়া-ইউক্রেনের মধ্যে ভয়ানক ও রক্তক্ষয়ী যুদ্ধ শেষ পর্যন্ত থামার খুব সম্ভবনা তৈরি হয়েছে।’
বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সীমানাভুক্ত করার সংকল্প ফের ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ডের মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেনের সঙ্গে আলোচনা শেষে ৩০ দিনের এই যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। পুতিন গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, তিনি এই প্রস্তাবকে সমর্থন করেন।
পাকিস্তানের সামরিক বাহিনীর তথ্য বলছে, ট্রেনটি থেকে ৩০০ জিম্মিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ২১ জন বেসামরিক ও চার সেনা নিহত হয়েছেন। অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছে। অন্য একটি সূত্রে ৩৪৬ জনকে উদ্ধারের তথ্য জানা গেছে।