পুতিনের মতে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর রাশিয়া ও আমেরিকার সম্পর্ক কী হবে তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। তারা যদি সম্পর্ক ভালো করতে চায়, তাহলে তিনিও সুসম্পর্ক স্থাপন করবেন। যদি যুক্তরাষ্ট্র না চায়, তাহলে তা হবে না।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪২ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি ফিলিস্তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আন
লেবাননের বেসামরিক প্রতিরক্ষার বরাতে আল জাজিরা বলছে, দক্ষিণ লেবাননের শহর হাসবায়াতে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলার তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। এর আগে আল জাজিরা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী হোটেলটিতে গোলা বর্ষণ করে। সেখানে সাংবাদিক এবং প্রযুক্তিবিদরা ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের খবর সংগ্রহ করছিলেন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে মন্তব্য করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। এ ঘটনা ঘটে স্থানীয় সময় বুধবার বিকেলে, ওয়াশিংটন ডিসিতে। ভাইস-প্রেসিডেন্টের বাসভবনের সামনে দাঁড়িয়ে তিনি রিপাবল
‘অতিপ্রবল ঘূর্ণিঝড় দানা উত্তর-উত্তরপশ্চিমাঞ্চলের দিকে সরে গিয়ে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের পুরী ও সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানতে পারে।
দ্য প্রিন্ট বলছে, ভারত সরকারের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত বাড়ির মতো লুটিয়েনসের বাংলোতে শেখ হাসিনাকে তার মর্যাদা অনুযায়ী একটি বাড়ি দেওয়া হয়েছে। শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্য দ্য প্রিন্ট বাড়িটির সঠিক ঠিকানা অথবা রাস্তার বিবরণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়ে
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪২ হাজার ৮০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি ফিলিস্তিনি। বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
আবহাওয়াবিদদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পুরী ও সাগরদ্বীপের মধ্যে দিয়ে ভূভাগে প্রবেশ করবে ‘দানা’। যে জায়গায় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে, তা উড়িষ্যার ভিতরকণিকা ও ধামারার কাছাকাছি জায়গায় অবস্থিত।
২০২৪ সালের প্রথম নয় মাসে মোট ৯১৬ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ‘ডিপোর্ট’ বা জোরপূর্বক ফেরত পাঠিয়েছে রোমানিয়া। এই অভিবাসীদের মধ্যে ২৬৮ জন বাংলাদেশি বলে জানিয়েছে দেশটির অভিবাসন দপ্তর।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে পাঁচই নভেম্বর। কিন্তু যে প্রার্থী সব থেকে বেশি ভোট পাবেন, তিনিই যে জয়ী হবেন, এমন নিশ্চয়তা নেই। এর কারণ হল ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন করেন না। ‘ইলেক্টোরাল কলেজ’ নামে এক পদ্ধতিতে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন।
লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এসময়ে আহত হয়েছেন আরও অনেকেই। মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলু।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আবারও একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। বর্বর এই হামলায় কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। এছাড়া বেইত হানুনে ইসরাইলি হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।
আইডিএফের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ হামলা লাইসেন্সবিহীন গ্রে-মার্কেট ব্যাংকের শাখাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা হিজবুল্লাহর নগদ অর্থের অন্যতম বড় উৎস।
ব্রিটিশ কলম্বিয়ায় ক্যানাডার নাগরিক, বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা হারদীপ সিং নিজার হত্যার তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে ভারতের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ক্যানাডার দাবি, শিখদের জন্য খালিস্তান নামে মাতৃভূমির দাবিতে চালিয়ে যাওয়া আন্দোলনের নেতা হারদীপ সিং নিজারের হত্যার সাথে
‘একেবারেই ট্রাম্পের সমর্থক নই। আমি ওকে কখনওই পছন্দ করিনি।’ ‘আমার তাকে নিন্দনীয় বলে মনে হয়।’ ‘ওহ গড, একজন ইডিয়ট!’—ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে ২০১৬ সালে টুইটার (বর্তমানে এক্স হ্যান্ডেল) এবং সাক্ষাৎকারের সময় এমনই মন্তব্য করেছিলেন জেডি ভান্স। এটা সেই সময়ের ঘটনা যখন স্মৃতিকথা ‘হিলিবিলি এলেজি’র হাত ধরে সদ্য
গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় আরও ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪২ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। এই হামলায় আহত হয়েছেন ১৫৮ জন। স্থানীয় সময় রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
ইসরাইল গত বছরের ৭ অক্টোবর হামাসের ঐতিহাসিক প্রতিশোধমূলক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। এর পর থেকে ইসরাইল গাজার দুই মিলিয়নেরও বেশি জনসংখ্যার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে। যার ফলে সেখানে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানির সরবরাহ বন্ধ রয়েছে।