ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ফাঁস হওয়া এক মার্কিন গোয়েন্দা নথিতে। জানা গেছে, ইরানে প্রতিশোধ নিতে হামলার জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল-এমন দুইটি মার্কিন গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। এনিয়ে এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনজনের বরাত দি
কয়েক মাস আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাইরে হাতে গোনা কয়েকজন ছাড়া টিম ওয়ালজকে খুব একটা কেউ চিনতেন না। কিন্তু যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আবহে মিনেসোটার এই গভর্নর এখন আলোচনার কেন্দ্রে। কমলা হ্যারিসের রানিং মেট তিনি। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে যদি ডেমোক্র্যাট প্রার্থী
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। চীনের রাষ্ট্র পরিচালিত সম্প্রচারকারী সিসিটিভির বরাত দিয়ে শনিবার (১৯ অক্টোবর) রাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়।
গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় ৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় সময় রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বুধবার (১৬ অক্টোবর) হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন। দক্ষিণ গাজার রাফায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে ইসরায়েল। এরপর হামাসের নতুন নেতা কে হবেন তা নিয়ে চলছে জল্পনা। জানা গেছে, গাজার বাইর থেকে নতুন নেতার নাম ঘোষণা করতে পারে হামাস।
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার (১৯ অক্টোবর) এই হামলা হয়।
গত মাস থেকে হিজবুল্লাহ এবং ইসরাইলের পাল্টাপাল্টি হামলার তীব্রতা বেড়েছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। জাতিসংঘ বলছে, ইসরাইলি সামরিক বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধে ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
ইসরায়েল গাজায় এক বছরেরও বেশি সময় ধরে সিনওয়ারকে খুঁজছিল। হামাসের নেতা, যিনি ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা করার পরপরই গাজায় লুকিয়ে যান। ৬১ বছর বয়সী ইয়াহিয়া সিনওয়ার বেশিরভাগ সময় গাজা উপত্যকার নিচে সুড়ঙ্গের ভেতরে লুকিয়ে ছিলেন।
গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা চলছেই। এমতাবস্থায় গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের বিমান হামলায় ২১ নারীসহ ৩৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জাবালিয়ার কয়েকটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি সেনারা।
শহীদ ইয়াহিয়া সিনওয়ারের স্মৃতি স্মরণ করে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খলিল হায়া বলেন, তিনি ছিলেন অটল, সাহসী এবং নির্ভীক। সিনওয়ার আমাদের মুক্তির লক্ষ্যে তার জীবন উৎসর্গ করেছেন। তিনি মাথা উঁচু করে, আগ্নেয়াস্ত্র ধরে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত গুলি চালিয়েছিলেন।
এর আগের হামাস নেতাদের হত্যার কথা উল্লেখ করে নাইম আরও বলেন, ‘ইসরাইল এই প্রথম এমন কিছু বলেছে না। তবে নিহতরা ভবিষ্যত প্রজন্মের জন্য আইকন হয়ে উঠেছে। হামাস একটি মুক্তিকামী আন্দোলন, যাকে নির্মূল করা যায় না। যে দলটি বিশ্বাস করে- তাদের ভাগ্যে হয় বিজয়, না হয় শাহাদাত।’
উত্তর কোরিয়ার গুয়াংজুতে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ার সিউলের সুয়ুরিতে। তিনি কোরীয় সাহিত্য নিয়ে ইয়নসেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ১৯৯৩ সালে কবিতা প্রকাশের মাধ্যমে শুরু হয় তার সাহিত্যজীবন। পরের বছর ঔপন্যাসিক হিসেবে তার কর্মজীবন শুরু। ১৯৯৪ সালে ‘রেড অ্যাঙ্কর’ সিউল শিনমুন বসন
গর্ভধারণ ও সন্তান গ্রহণ সংক্রান্ত ভয়ের কারণ বিশ্লেষণ করার উদ্দেশ্যে ৩০ হাজার মানুষের ওপর জরিপ করবে চীনের জাতীয় স্বাস্থ্য পরিষদ (এনএইচসি)। জরিপে চীনের ১৫০ কাউন্টির ১ হাজার ৫শ’ ভিন্ন সম্প্রদায় থেকে মানুষের মত গ্রহণ করা হবে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন খালেদ মাশাল। তিনি এখন ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় জড়িত মূল দলগুলোর সঙ্গে যোগাযোগ করবেন। একটি সূত্রের বরাতে লেবাননের এলবিসিআই নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকায় বুধবার ইসরাইলি সৈন্যদের হাতে নিহত হয়েছেন বলে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এবং ইসরাইলি নিরাপত্তা সংস্থা বৃহস্পতিবার যৌথভাবে নিশ্চিত করেছে। যদিও হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত হওয়া যায়নি।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর হামলায় আরও ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আরও ৯৩ জন আহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪২ হাজার ৪৫০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই বর্বরতায় আহত হয়েছেন ৯৯ হাজারের বেশি ফিলিস্তিনি।