খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। এই হামলাকে শান্তিপ্রতিষ্ঠায় বাধাদানের চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ব্রিটেনে বাড়ির মালিকানায় ভারতীয় ও পাকিস্তানি কমিউনিটির পাশাপাশি শীর্ষে রয়েছেন বাংলাদেশীরাও।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪২ হাজার ৩০০ জনে পৌঁছেছে।
কানাডা এবং ভারত দুই দেশই নিজেদের দেশ থেকে অন্য দেশের ছয়জন করে কূটনীতিককে বহিষ্কার করেছে। অর্থাৎ, কানাডা ছয় ভারতীয় কূটনীতিককে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। ভারতও পাল্টা একই কাজ করেছে ক্যানাডার কূটনীতিকদের সঙ্গে।
লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থলপথেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এমন অবস্থায় দক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এসব শহরের বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে উত্তর দিকে চলে যেতে নির্দেশও দেয়া হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা
তিনি জানান, গত পাঁচ দিন ধরে স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার রাত ১২টা ৫০ মিনিটে মারা যান ২১ বছর বয়সী সালাম ওরফে আকাশ নামের ওই বাংলাদেশি। মৃত আকাশ মুন্সীগঞ্জ জেলার রামজানবেগ থানার ৯নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার মহিউদ্দিনের ছেলে।
রোববার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ২৮ বছর বয়সি প্রবীণ লোনকারকে এই চক্রান্তের সহযোগী অভিযোগ করে গ্রেপ্তার করেছে। তার ভাই শুভম লোনকারকেও পুলিশ খুঁজছে। শুভম এই হত্যার পিছনে বিষ্ণোই গ্যাং ছিল বলেও জানিয়েছিল। তারা কাশ্যপদের সঙ্গে সহযোগিতা করছিল বলে পুলিশের দাবি।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বশির হাওলাদার বলেন, খবর পেয়ে শাকিলের বাড়িতে যাই। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। ঋণের টাকা নিয়ে তাকে সৌদি আরব পাঠানো হয়েছিল। ওই টাকা পরিশোধ করাও সম্ভব হয়নি। এরমধ্যে দুর্ঘটনায় শাকিল মারা গেছে। তার মরদেহ দেশে আনতে পরিষদের পক্ষ থেকে সকল সহযোগিতা
২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার (ভেরিজ রিক্সবাঙ্ক পুরস্কার) পেয়েছেন ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন। প্রতিষ্ঠানগুলো কীভাবে গঠন করা হয় এবং সমৃদ্ধির ওপর তা কী প্রভাব ফেলে তা অধ্যয়নের জন্য সম্মানজনক এই পুরস্কারে ভূষিত হয়েছেন তারা।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের স্বাস্থ্য পরীক্ষার ফল ‘খুব ভালো’ এসেছে এবং প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করার জন্য প্রয়োজনীয় ‘শারীরিক ও মানসিক দৃঢ়তা’ আছে তার। গত শনিবার প্রকাশ পাওয়া এক চিঠিতে এভাবেই কমালার স্বাস্থ্য তথ্যের বর্ণনা দিয়েছেন তার ডাক্তার।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে তিন নারী ও দুই শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সুন্নি ও শিয়া মুসলিম উপজাতিদের মধ্যে কয়েক মাস ধরে চলা বিরতিহীন সংঘর্ষের জেরে স্থানীয় সময় শনিবার হতাহতের এ ঘটনা ঘটে।
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪২ হাজার ২২৭ ছাড়িয়ে গেছে। স্থানীয় সময় সোমবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন পিনাক রঞ্জন, যিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সাবেক বিশেষ সচিব (জন-কূটনীতি)।
গত ৩ থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলাবাহিনী। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় বিভিন্ন দেশের ২২ হাজার ৯৯৩ নাগরিককে গ্রেপ্তার করা হয়।
এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজ নিজ জায়গা থেকে লেবাননকে সহায়তা করছে। সম্প্রতি ইরানের শীর্ষ কর্মকর্তারাও লেবানন ঘুরে গেছেন। এবার লেবাননের জন্য সহায়তা পাঠাতে এগিয়ে এসেছে সৌদি আরব। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহত সুজনের শ্বশুর আব্দুল মতিন জানান, অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসার আগে সুজন বাংলাদেশের একটি ব্যাংকে চাকরি করতেন। প্রায় চার বছর আগে তিনি এক মার্কিন নাগরিককে বিয়ের সূত্রে সুনামগঞ্জ থেকে মিশিগানে আসেন। তার বাবা নূর মিয়া গত ৪ সেপ্টেম্বর ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন।
দক্ষিণ লেবাননের নাকুরায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের আরও একজন শান্তিরক্ষী আহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে লেবাননে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল)। গত কয়েক দিনে ইসরায়েলি হামলায় এ নিয়ে পাঁচজন শান্তিরক্ষী আহত হলেন।