নোবেল কর্তৃপক্ষ জানায়, কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তারা এ পুরস্কার পেলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছেন। বাংলাদেশ দূতাবাস বৈরুত নিয়মিতভাবে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। লেবাননের স্থানীয় সময় সোমবার (৭ অক্টোবর) রাতে দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
উত্তর ইসরাইলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৭৫টি রকেট ছুড়েছে লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার এক প্রতিবেদনে ইসরাইলের সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল-১২ এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই কয়লা খনিতে একটি ট্রাকবোঝাই করে এসেছিল বিস্ফোরক পদার্থ। খনিতে কয়লার চাঁই ভাঙতেই ওই বিস্ফোরক আনা হয়েছিল। অসাবধানতার কারণে সেই বিস্ফোরক পদার্থে বিস্ফোরণ হয়। এতে হঠাৎ করে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের সময় কয়লা খনিতে ধস নামে। তাতেই কর্মরত ৭ শ্রমিকের মৃত্যু হয়।
নোবেল পুরস্কারের ঘোষণায় বলা হয়েছে, তাদের যুগান্তকারী আবিষ্কার জিন নিয়ন্ত্রণের একটি সম্পূর্ণ নতুন নীতি প্রকাশ করেছে, যা মানুষসহ বহুকোষী জীবের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অংশে গতকাল রোববার (৬ অক্টোবর) চারবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের সরকারি গণমাধ্যমগুলো এই তথ্য দিয়েছে। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকা থেকে অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেয়।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় ৪১ হাজার ৯০০ জনে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন ৯৭ হাজারের বেশি ফিলিস্তিনি। রোববার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রথমবারের মতো একটি ক্যাসিনো প্রতিষ্ঠানকে জুয়ার ব্যবসা করার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রভিত্তিক উইন রিসোর্টস পেয়েছে এ লাইসেন্স। শুক্রবার উইন রিসোর্টসের পক্ষ থেকে লাইসেন্স প্রাপ্তির বিষয়টি জানানো হয়।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ইন্টার রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হলো রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা।’
ইসরাইলকে লক্ষ্য করে ১ অক্টোবর ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাব দিতে দেশটিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশে দেওয়া এক এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।
তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দ্রুতই ইরানে হামলা চালাতে ‘জবাব প্রস্তুত’ বলে জানিয়েছে ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের ইরানি হামলার প্রত্যুত্তরের পক্ষে সমর্থন জানিয়েছেন। এমন আবহে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরাইল যদি কোনো জবাব দিতে চায়, সেক্ষেত্রে তেহরানের
মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমেই ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এটিকে ইসরায়েলের অপরাধের ‘ন্যূনতম শাস্তি’ বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনী।
লেবাননে ইসরায়েলের চলমান স্থল অভিযানে হিজবুল্লাহর ৪৪০ জন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এদের মধ্যে ৩০ জন কমান্ডার রয়েছেন বলে জানান দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। শনিবার (৫ অক্টোবর) রাতে এক প্রদিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি কেন্দীয় মসজিদে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো মসজিদে বোমাবর্ষণ করেছে, যেটি দেইর এল-বালার আল-আকসা শহীদ হাসপাতালের কাছে একটি কেন্দ্রীয় মসজিদে বাস্তুচ্যুত লোকদের
যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং আলজেরিয়ার নাগরিক রয়েছেন। অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩ এবং ব্যক্তি পাচারবিরোধী এবং অভিবাসী চোরাচালান আইন ২০০৭ এর অধীনে তাদের গ্রেপ্তার করা হ
বিপজ্জনক অবস্থায় মধ্যপ্রাচ্য। একটি যুদ্ধের মুখে এসে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য। বিশেষ করে এ সময়ে হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহকে লেবাননে হত্যা করেছে ইসরাইল। লেবাননে আকাশপথে বিমান হামলাসহ স্থল আগ্রাসন শুরু করেছে তারা। ইরান প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরাইলের বিভিন্ন টার্গেটে।