দীর্ঘদিন ধরেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদ চেয়ে এসেছে ভারত। সম্প্রতি, এই দাবি আরও জোরালো হয়েছে। ভারতকে পূর্ণ সদস্য পদ দেওয়ার পক্ষে বক্তব্য রেখেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের ইমানুয়েল মাখোঁ একই ধরনের যুক্তি দেন।
জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের নতুন নেতা নির্বাচন করেছে। সরকারি ভোট গণনায় জয়ী হয়েছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা। ফলে জাপানের নতুন প্রধানমন্ত্রী তিনিই হতে যাচ্ছেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। জাতিসংঘ সদরদপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাংলাদেশের সংস্কারকাজে সমর্থন করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
লেবাননজুড়ে চলছে ইসরাইলি তাণ্ডব। নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। ইসরাইলি হামলায় গত চারদিনে বাস্তচ্যুত হয়েছেন ১ লাখের বেশি মানুষ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য দিয়েছে আলজাজিরা।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুররামে শিয়া ও সুন্নি জনজাতির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। আহত হয়েছেন আরও অনেকে। বিরোধ শুরু হয়েছিল দিন পাঁচেক আগে। আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটি জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত। পরে সেই বিরোধ বড় আকার নেয়।
নমনীয় কাঠামোর চেইন অব কমান্ড, বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক ও গত এক বছরে ক্ষেপণাস্ত্র-অস্ত্রের বিশাল অস্ত্রাগার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরাইলের হামলা সামলে উঠতে পারছে। বুধবার (২৫ সেপ্টম্বর) হিজবুল্লাহর কর্মকাণ্ড সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। সর্বশেষ হামলায় আরও ৭২ জন লেবানিজ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪০০ মানুষ। এই পরিস্থিতিতে লেবাননে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং পশ্চিমা মিত্র দেশগুলো। ইসরাইলি বাহিনী ও লেবাননের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধার দল হি
লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন হিজবুল্লাহর অন্যতম শীর্ষ একজন কমান্ডার। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, নিহত কমান্ডারের নাম ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি।
নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেখানেই গতকাল মঙ্গলবার ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ এ বক্তব্য প্রদানের শেষ দিকে তিনি মাহফুজ এবং দুই সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলীকে ডেকে এনে পরিচয় করিয়ে
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে এক দলীয় জনসভায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উলটো করে ঝুলিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন, তা নিয়ে কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। তবে এই প্রথমবার নয়, অমিত শাহ এর আগেও বাংলাদেশিদের উদ্দেশ্য করে কটূক্তি করেছেন।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই অধিবেশনে অংশ নিতে আসা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ড. ইউনূস।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
গাজা উপত্যকায় ইসরাইলি বর্বর হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৯৬ হাজার ফিলিস্তিনি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
একদিকে ইসরায়েল লেবাননে হিজবুল্লাহকে টার্গেট করে বিমান হামলা চলাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট নিক্ষেপ করছে। এমন পরিস্থিতিতে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলা থেকে বাঁচতে আতঙ্কে বাড়িঘর ছেড়ে দেশটির উত্তরের দিকে যাচ্ছে হাজার হাজার মানুষ।