দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলা থেকে বাঁচতে আতঙ্কে বাড়িঘর ছেড়ে দেশটির উত্তরের দিকে যাচ্ছে হাজার হাজার মানুষ।
জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬। জাপানের প্রত্যন্ত ইজু দ্বীপপুঞ্জের কাছে এই ভূমিকম্প আঘাত হানে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হওয়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকারপ্রধান হওয়ার পর প্রথম কোনো দেশের প্রধানের সঙ্গে সরাসরি বৈঠকে বসছেন ড. ইউনূস। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হতে
ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯২ জনে। এর মধ্যে ৩৫ জনই শিশু। এছাড়া আহত হয়েছেন ১৬৪৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। খবর আল জাজিরা ও বিবিসির।
স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট দিশানায়েকে। তার দেশ শ্রীলঙ্কা অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে চেষ্টা করছে। তিনি নিজেকে এমন একজন হিসেবে উপস্থাপন করেন, যিনি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেন।
লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের সীমান্তে প্রায় এক বছর ধরে চলা সহিংসতার মধ্যে এদিনের হামলা সবচেয়ে মারাত্মক।মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আজ সকাল থেকে দক্ষিণাঞ্চলীয় শহর ও গ্রামে ইসরায়েলের হামলায় ১৮২ জন নিহত এবং ৭২৭ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে শিশু, নারী ও প্যারামেডিকরা রয়েছে।
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফর কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ। এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
গত সপ্তাহে লেবাননে একসঙ্গে প্রায় চার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। ফোনের চেয়ে ছোট পেজার যোগাযোগের একটি পুরোনো ডিভাইস। যেটির মাধ্যমে বার্তা আদান-প্রদান করা যায়।
রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের থেকে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস, জানাচ্ছে এনবিসি টিভির সমীক্ষা। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট। ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে হ্যারিসের একদফা টিভি বিতর্ক হয়ে গেছে। জো বাইডেন সরে দাঁড়াবার পর কমলা হ্যারিস এখন বিভিন্ন রাজ্যে ভরপুর প্রচার চালাচ্ছে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। এর মধ্য দিয়ে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ৪১ হাজার ৪৩১ জনে দাড়িয়েছে। আর আহত হয়েছেন প্রায় ৯৬ হাজার ফিলিস্তিনি।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, অনূঢ়া কুমারা দিশানায়েকে ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী বিরোধী দল সঙ্গী জন বালাওয়াগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। মাত্র ১৭ শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিং
এক্সে এক পোস্টে তিনি বলেছিলেন, বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু-বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত ৭২ ঘণ্টায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪১ হাজার ৪০০ জনে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
শ্রীলংকার নবম প্রেসিডেন্ট হওয়ার পথে দেশটির ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিসানায়েক। সাতটি আসনে ৫৬ শতাংশ ভোট পেয়েছেন অনুড়া। রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য ডেইলি মিররের সঙ্গে সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার আর.এম.এ.এল. রত্মানায়েকে বলেন, ‘সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে’।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় আজ শনিবার সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট শেষ হবে বিকেল ৪টায়। আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে রোববার সকালে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।