ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। সোমবার রাতে প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানে ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায় , দুর্ঘটনার পর পাইলট নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হতে পেরেছেন। ভারতের বিমান বাহিনী জানায়, কারিগরি ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

কর্মকর্তারা জানান, আবাসিক এলাকার কাছে সোমবার রাত ১০টার দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটি আগুনে পুড়ে গেছে। স্থানীয় কর্মর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানির কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে পারছেন না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১২ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১৩ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১৩ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১৪ ঘণ্টা আগে