যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, দেশটির ক্ষমতাসীন নেতা জো বাইডেন অনতিবিলম্বে ইসরায়েলকে সব ধরনের সহায়তা দেওয়া বন্ধ করে দেবেন। শুক্রবার নিজের পেজ ট্রুথ সোশ্যালে তিনি এ বিষয়টি লিখেছেন। খবর তাসের।
গাজার দক্ষিণাঞ্চীয় জনাকীর্ণ শহর রাফায় ইসরায়েল বোমা হামলা জোরদারের পর যুক্তরাষ্ট্র শুক্রবার (১০মে) দেশটির কঠোর সমালোচনা করলো। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলেছে, এটি পর্যালোচনা করা যুক্তিসংগত যে গত সাত মাসের যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে অসামঞ্জপূর্ণভাবে অস্ত্রের ব্যবহার কর
ফিলিস্তিনের গাজায় বেসামরিক মানুষের আরও প্রাণহানির আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রশাসন ইতিমধ্যে ইসরায়েলে ভারী অস্ত্রের চালান স্থগিত করেছে। এর মধ্যে বাংকারবিধ্বংসী বোমাও ছিল। কয়েক মাস ধরে এ ধরনের অস্ত্র ব্যবহার করেই গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ গেছে নারী-শিশুসহ প্রায়
আফগানিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট এই বন্যায় নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। শনিবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র দিয়ে গাজায় হামলার ক্ষেত্রে ইসরাইল আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে বাইডেন প্রশাসন। শুক্রবার (১০ মে) ইসরাইলের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়। এ সময় কংগ্রেসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেওয়া পর এমন তথ্য সামনে এলো।
রাশিয়ায় সেতু ভেঙে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে ডুবে যায়। এ ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কয়েকজন। শুক্রবার (১০ মে) জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরবের একটি কোম্পানি জানিয়েছে, আসন্ন হজ মৌসুমে হাজিদের মধ্যে তারা জমজম পানির ৪ কোটি বোতল বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছে। আল জামেজিমাহ নামের এই কোম্পানিটির বোর্ড মেম্বার ইয়াসের সুসু বলেছেন, এ বছর প্রত্যেক হাজির জন্য ২২ বোতল পানি বরাদ্দ করা হয়েছে।
ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছেন দিল্লির সুপ্রিম কোর্ট। ১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন কেজরিওয়াল। শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ কেজরিওয়ালকে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার জন্য ১ জু
তীব্র গরম ও তাপপ্রবাহে থাইল্যান্ডে চলতি বছর এ পর্যন্ত হিটস্ট্রোকে ৬১ জনের মৃত্যু হয়েছে। মাত্র পাঁচ মাসে এ সংখ্যা ২০২৩ সালজুড়ে হিটস্ট্রোকে মৃত্যুর মোট সংখ্যার চেয়েও বেশি। এ অঞ্চলে বিগত কয়েক সপ্তাহ ধরে তাপদাহ বয়ে যাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানিয়েছে। গেল বছর ২০২২ সালে এই সংখ্যা ছিল
ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরাইলের মালকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনা নিহত হন। বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আবারও মিখাইল মিশুস্তিনকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় এ প্রস্তাব দিয়েছেন তিনি। আজ শুক্রবার রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের স্পিকার এ তথ্য জানিয়েছেন। আজ এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা। গত মঙ্গলবার
মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ ৫২ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। বুধবার জোহরের ইস্কান্দার পুতেরি এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানা এবং বেকারি থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে এসব শ্রমিককে আশ্রয় দেওয়ার জন্য ওই কারখানা এবং বেকারির ব্যবস্থাপকদের আটক করা হয়েছে।
যুদ্ধবিরতির আলোচনা কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে। গাজা উপত্যকার রাফায় চলছে ইসরাইল ও হামাসের ব্যাপক লড়াই। শুক্রবার (১০ মে) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনয়ন দিয়েছেন। বৃহস্পতিবার (৯ মে) রাতে হোয়াইট হাউজ এ মনোনয়নের কথা জানায়।
আঞ্চলিক গভর্নর সের্গেই লাইসাক বলেছেন, শত্রুদের আর্টিলারি ৬২ বছর বয়সী একজন পুরুষ ও ৬৫ বছর বয়সী এক নারীর প্রাণ নিয়েছে। তিনি একটি বাড়ির ছাদে আগুন লাগার ও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত ভবনের ছবি প্রকাশ করেন।
গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতার ক্ষেত্রে ইসরায়েলকে আর কোনো ছাড় দিতে রাজি না থাকার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় সাত মাস ধরে চলা ইসরায়েলের যুদ্ধ বন্ধের চেষ্টায় মিসরের কায়রোয় আলোচনা অব্যাহত থাকার মধ্যে হামাস এ মনোভাবের কথা জানাল।
দক্ষিণ গাজার রাফায় বড় ধরনের হামলা চালালে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমি স্পষ্ট করেছি, তারা যদি রাফায় যায়, আমি সেই অস্ত্র সরবরাহ করছি না, যা ঐতিহাসিকভাবে অন্য শহরগুলোর সঙ্গে মোকাবিলার জন্য ব্যবহার করা হয়েছে।