উদ্ধার পাওয়া ব্যক্তিরা জানান, এক সপ্তাহেরও বেশি আগে ভূমধ্যসাগরে তারা ওই নৌকায় যাত্রা শুরু করেন। ইউরোপের দাতব্য জাহাজ ওশান ভাইকিং বুধবার ওই নৌকা দেখতে পায়। এতে তখন ২৫ জন লোক ছিলেন। এদের মধ্যে দুইজন অচেতন অবস্থায় ছিলেন।
এবারের নির্বাচনে পুতিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডানপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপিআর) প্রধান লিওনিড স্লুটস্কি, কমিউনিস্ট প্রার্থী নিকোলে খারিতোনভ এবং উদার মধ্যপন্থি নিউ পিপলের প্রতিনিধিত্বকারী ভ্লাদিস্লাভ দাভানকভ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গাজা উপত্যকায় দুটি পৃথক ইসরায়েলি হামলার ঘটনায় সহায়তার অপেক্ষায় থাকা কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে একটি ঘটনায় ৮ ফিলিস্তিনি এবং অন্য ঘটনায় ২১ ফিলিস্তিনি নিহত হন। তারা সবাই ত্রাণ নেওয়ার অপেক্ষায় ছিলেন।
টানা তিন সপ্তাহ ধরে আফগানিস্তানে তুষারপাত-বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়। দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়ে মুখপাত্র জনান সায়েক এক ভিডিও বার্তায় বলেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে তুষার ও বৃষ্টিপাতের কারণে ৬০ জন প্রাণ হারিয়েছেন
প্রতি বছর রমজান মাসে হাজার হাজার মুসলিম আল-আকসায় নামাজ আদায় করেন। গত বছর অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল, ফলে ফিলিস্তিনি এবং ইসরাইলিদের মাঝে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা বলেছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে এবং এতে তাদের একজন কর্মী নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। যদিও হামলায় পাঁচজন নিহত হওয়ার কথা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজায় অব্যাহত বোমা হামলার পাশাপাশি পশ্চিম তীরে অভিযান পরিচালনা করছে দখলদার বাহিনী। এতে হতাহতের পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হচ্ছে।
সুইডিশ রাজকন্যা বাংলাদেশের গ্রামীণ দারিদ্র্য নিরসনে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়নের ইতিবাচক প্রভাব প্রত্যক্ষ করতে মাঠ পর্যায়ে যাবেন এবং সরকার ও ইউএনডিপি কর্তৃক বাস্তবায়িত ঝুঁকিপূর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমিত করার জন্য তরুণ উদ্যোক্তাদের উদ্যোগগুলো সরেজমিনে পরিদর্শন করবেন।
গাজায় অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন ইইউর পররাষ্ট্র নীতি প্রধান জোসেফ বোরেল। তিনি অবরুদ্ধ এই ভূখণ্ডে সহায়তার অপ্রতুল প্রবেশকে ‘মানবসৃষ্ট’ বিপর্যয় হিসাবে বর্ণনা করেছেন।
সোমবার (১১ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে ঘটা এই বন্দুকযুদ্ধে নিহত তিনজনের মধ্যে এক বাংলাদেশি এবং দুইজন ভিয়েতনামের নাগরিক বলে জানা যায়। তাদেরকে একটি প্রোটন ওয়াজা গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। বাংলাদেশি নাগরিকের বয়স ৩৮ এবং ভিয়েতনামের দুই নাগরিকের মধ্যে একজনের
৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ত্রাণের যত চালান গেছে, সেসবের মধ্যে এই চালানটি বৃহত্তম। বাংলাদেশ ব্যতীত আরও যে আটটি দেশের ত্রাণ এই চালানে যুক্ত হয়েছে, দেশগুলো হলো— ইন্দোনেশিয়া, ভারত, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, কানাডা এবং জার্মানি।
দেশটিতে কয়েক সপ্তাহ ধরে সহিংসতা চলছিল। হাইতিতে রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করার জন্য গতকাল সোমবার জ্যামাইকায় আঞ্চলিক নেতারা মিলিত হন। এর পরেই এমন খবর পাওয়া গেল।
তিনি আরো বলেন, ‘এটি হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।’ যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ার পর গুতেরেস গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছেন, ‘গাজায় ক্ষুধা ও অপুষ্টি বিরাজ করছে।’ তিনি ত্রাণ সরবরাহে সকল বাধা দূর করারও আহ্বান জানান।
৭ মার্চ বৃহস্পতিবার থেকে বর্ষণ শুরু হয়েছে পশ্চিম সুমাত্রার বিভিন্ন অঞ্চলে। বিএনবিপির কর্মকর্তারা জানিয়েছেন, টানা বৃষ্টি ও তার ফলে সৃষ্ট বন্যা-ভূমিধসে প্রদেশের বিভিন্ন এলাকার সেতু, স্কুল, অন্তত ২৮০ একর জমির ফসল এবং প্রায় ৭০০ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
পশ্চিমবঙ্গে এই আইনের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বলেছেন, রাজ্যে কিছুতেই সিএএ চালু হতে দেবেন না তিনি।
বাইডেন বলেন, এতে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের সমানভাবে স্বাধীনতা, মর্যাদা, নিরাপত্তা এবং সমৃদ্ধির অংশীদারত্ব নিশ্চিতের সমাধান হবে। এটিই স্থায়ী শান্তির একমাত্র পথ।
আফ্রিকায় থাকা ইকবালের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন মৃত্যুর খবর গ্রামের বাড়িতে জানালে পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতম দেখা দেয়।