মৌসুমের প্রথম ভারী বৃষ্টি ও তুষারপাত আফগানিস্তানে দীর্ঘদিনের খরা পরিস্থিতির অবসান ঘটলেও বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এনবিসির খবরে এ তথ্য জানানো হয়।
দেশটি কারা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার মুক্তি পাওয়া ৮৮ জন ‘চরমপন্থি গোষ্ঠীর সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে কারাবন্দি ছিলেন। এর আগে দুটি মানবাধিকার সংগঠনও অন্তত ৮৭ জন বন্দির মুক্তির খবর নিশ্চিত করে।
সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিলাসবহুল স্কি রিসোর্টে নববর্ষ উদযাপনের সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং অন্তত ১১৫ জন আহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট গি পারমেলা এ ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
৩৪ বছর বয়সি এই ডেমোক্র্যাট নেতা মধ্যরাতের পরপরই সিটি হলের নিচে অবস্থিত পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে শপথ গ্রহণ করেন এবং এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র।
তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে পুনরায় যুক্ত করার শপথ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বেইজিংয়ের এই দীর্ঘদিনের লক্ষ্যকে কেউ ঠেকাতে পারবে না।
সুইজারল্যান্ডের ক্রান্স মনটানা এলাকায় সুইস স্কাই রিসোর্টে বিস্ফোরণ-পরবর্তী অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। নতুন বছর পালনের জন্য সেখানে কমপক্ষে শতাধিক লোক উপস্থিত ছিলেন বলে জানায় পুলিশ।
মামদানির ব্যক্তিগত ও সরকারি—দু’টি শপথ অনুষ্ঠানের জন্য মোট তিনটি বিশেষ কোরআন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারা রহিম।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় এসে নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির আশা, নির্বাচন হবে নিরাপদ, স্থিতিশীল ও সুষ্ঠু।
এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন অভিযোগ করে বলেন, ‘ওসমান হাদির হত্যাকাণ্ড ভারতের মোদী সরকারের নির্দেশে সংঘটিত হয়েছে এবং এটি সীমান্ত পেরিয়ে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রমের অংশ।’
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সম্প্রতি ১১০০ কোটি মার্কিন ডলার সমমূল্যের অস্ত্র বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সই হওয়া চুক্তির জের ধরে চীন এ মহড়া শুরু করে থাকতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্ট ফ্লোরিডায় হওয়া তাদের আলোচনাকে দারুণ বলে বর্ণনা করেছেন। ট্রাম্প বলেছেন, ‘দু একটি জটিল বিষয়’ এখনো রয়ে গেছে—এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভূমির বিষয়।
আফগানিস্তানের একসময়ের সমৃদ্ধ চলচ্চিত্র সংস্কৃতির প্রতীক হিসেবে পরিচিত কাবুলের ঐতিহাসিক এরিয়ানা সিনেমা হল ধ্বংস করা হয়েছে।
মিয়ানমারের নির্বাচন কমিশনের এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তানিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে আজ রোববার স্থানীয় সময় সকাল ৬ টা (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০মিনিট) থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। জাতীয় পার্লামেন্ট ও প্র
আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) প্রথম ধাপের ভোট শুরু হবে মিয়ানমারে, দ্বিতীয় ধাপের ভোট শুরু হবে ১১ জানুয়ারি। এই দুই ধাপে দেশের ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২০২টিতে ভোট নেওয়া হবে। আগামী বছর ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হবে।
মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার পর জেলেনস্কি জানান, এই সংলাপে ‘নতুন কিছু ধারণা’ উঠে এসেছে যা সত্যিকারের শান্তির কাছাকাছি যেতে সহায়ক হতে পারে।