আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াংয়ে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৬.৮ কিলোমিটার গভীরে।
বুধবার (২৬ নভেম্বর) কিছু লোক তাদের গান গাইতে নিষেধ করে দেওয়ার পর থেকে আর গান গাইতে পারছেন না তারা। তবে কে বা কারা তাকে গান গাইতে নিষেধ করে গেছেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেইন করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত থেকে চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাট, লোহাগাড়ার আমিরাবাদ এবং কক্সবাজারের চকরিয়া মাতামুহুরী সেতুতে সড়ক অবরোধ করা হয়। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
এ সময় আবদুল আউয়াল মিন্টু বলেন, “আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে। এই মুহূর্তে রাজনীতি বা নির্বাচনী কার্যক্রমের চেয়ে তাঁর সুস্থতা আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগত এবং দলের সব প্রচারণা স্থগিত ঘোষণা করছি।”
ইউএনও জানান, গত ১৫ নভেম্বরও সাতকানিয়া পৌর এলাকা থেকে আরও আটজন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল। তারা মৌসুমি শ্রমিক হিসেবে সাতকানিয়া উপজেলায় এসে বিভিন্ন স্থানে কাজ করছেন বলে জানা গেছে।
আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টুটুলের পায়ে ২০–২৫টি রাবার বুলেট এবং শিহাব উদ্দিনের হাত-পায়ে কয়েকটি ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। তবে হাসপাতালের চিকিৎসকরা দুজনই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন।
প্রশাসনের ওপর ‘খবরদারি’ করার মন্তব্যের রেশ না কাটতেই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনের প্রার্থী শাহজাহান চৌধুরীর নতুন এক বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ভিডিওতে তাকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কড়া হুঁশিয়ারি দিতে শোনা গেছে, যেখানে তিনি বলেছেন,
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে চারতলা ভবনটির একেবারে ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বলের গুদাম রয়েছে। গুদাম বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি।
এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারকাজ চলছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একসময় জহির মাদক ব্যবসা ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। ধারণা করা হচ্ছে, তার প্রতিপক্ষ আধিপত্য বিস
সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘ কয়েক বছর ধরে বাজার ফান্ডের জমি নিয়ে প্রশাসনিক জটিলতার কারণে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাজার ফান্ড জমি মর্টগেজ (বন্ধক) দিয়ে ঋণ নিতে না পারায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা অর্থ সংকটে ভুগছেন। এতে ব্যবসার পরিধি ছোট হচ্ছে, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে
জানা যায়, আদনান সোহাগ শুক্রবার দাগনভূঞা উপজেলার পৌর এলাকার মজুমদার বাড়ির ইয়াসমিন আক্তারকে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনের নিজ বাড়ির পাশে ধানক্ষেতে রিভিউ ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তে বিষয়টি ফেসবুক ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ফেনী-২ আসনে প্রার্থী রিভিউ বিষয়টি আলোচনায়
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আওয়ামী লীগের লকডাউনে কোনো মানুষ নেই। এআই দিয়ে কিছু ছবি তৈরি করে তারা লকডাউন পালন করছে। কিছু নেশাগ্রস্ত উচ্ছৃঙ্খল ছেলেদের দিয়ে টাকার বিনিময়ে প্রধান সড়কে গুপ্তভাবে ভোররাতে একটি ঝটিকা মিছিল করে বাসে আগুন দিয়ে ছবি তুলে তারা ফেসবুকে ছেড়ে দিচ্ছে।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। বৃহস্পতিবার সকালে তিনি উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। এ সময় তিনি রোহিঙ্গাদের জীবনযাত্রা, শিক্ষা কার্যক্রম ও মানবিক সহায়তার বিভিন্ন দিক পর্যালোচনা করেন।
ফেনীতে রাতের আঁধারে গাছ কেটে রেললাইনে ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে রেলওয়ের টহলদলের তৎপরতায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোররাতে ঢাকা–চট্টগ্রাম রেলপথের ফেনীর কালিদহ ইউনিয়নের মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।