নৌকা প্রতীক কাদের জন্য রেখেছেন— ইসিকে প্রশ্ন উপদেষ্টা আসিফের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দলীয় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের প্রতীক নৌকাকে নির্বাচনি প্রতীকের তালিকায় রাখতে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, "অভিশপ্ত 'নৌকা' মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?"

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ইসির সমালোচনা করে নিজের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবু্ক পেজে দেওয়া পোস্টে এমন প্রশ্ন তোলেন তিনি।

উপদেষ্টা আসিফ ওই পোস্টে আরও প্রশ্ন রাখেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণঅভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?

আসিফ মাহমুদ আরও বলেন, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ইসি'র কাছে প্রশ্ন রাখতে চাই— পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান?

ওই পোস্টে অনেকেই জানতে চান, উপদেষ্টা নিজে সরকারে থেকে কাকে এই প্রশ্ন করলেন। পোস্টের কমেন্ট সেকশনে বেশ কয়েকজনকে জবাবও দিয়েছেন তিনি।

উপদেষ্টা আসিফ লিখেছেন, আমি সরকারে বসে সাংবিধানিক প্রতিষ্ঠানকে প্রশ্ন করছি। নির্বাচন কমিশন সরকারি প্রতিষ্ঠান না। নির্বাচন কমিশনকে প্রশ্ন করার এখতিয়ার সরকারের একজন উপদেষ্টার নেই। রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে প্রশ্ন করছি।

এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বিধিমালার খসড়া ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।

এই প্রতীকগুলোর মধ্যে নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকাও রয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ ফ্যাসিবাদীই বলবে: শফিকুর রহমান

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১-দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

জুলাই যোদ্ধাদের ওপর ‘হামলা’র অভিযোগ, রাষ্ট্রীয় অনুষ্ঠান ত্যাগ আখতারের

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি রাষ্ট্রপতির প্রতি সম্মান জানিয়ে নীরবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

১ দিন আগে

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট। পৃথিবীর নিষ্ঠুর ফ্যাসিস্ট ও নাৎসিরা জোর করে ক্ষমতায় টিকে থাকলেও শেখ হাসিনার সঙ্গে তাদের মৌলিক পার্থক্য রয়েছে বলে জানান তিনি।

১ দিন আগে

শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না: আসিফ

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমরা শুনলাম, ডিসেম্বরে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আসতে চান। আমার মনে হয়, এটা কোনো রিলায়েবল ঘোষণা না। আমাদের মনে হয়েছে, প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

১ দিন আগে