দ্বিতীয় দফায় ৭ম দিনের মতো বৈঠকে ঐকমত্য কমিশন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঐকমত্য কমিশনের বৈঠক। ফাইল ছবি

রাজনৈতিক দলগুলোকে নিয়ে দ্বিতীয় দফায় সপ্তম দিনের মতো বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।

রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল ১১টার দিকে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

কমিশন সূত্র জানিয়েছে, এ দিনের আলোচনায় সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো প্রাধান্য পাবে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে রয়েছে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক ভোট। জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দল সংসদ নির্বাচনে এ ধরনের ভোটের পক্ষে থাকলেও বিএনপিসহ আরও কিছু দল কেবল সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভোটের পক্ষে রাজি হতে পারে।

এর আগের আলোচনায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রসঙ্গে ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি)’ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পরে এ প্রস্তাব থেকে সরে এসেছে ঐক্যমত্য কমিশন। এর পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের নতুন প্রস্তাব তুলে ধরা হয়েছে। তবে এতে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস পেতে পারে উল্লেখ করে বিএনপি এ প্রস্তাবে আপত্তি জানিয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ ছিল। পরে এ পদে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন, এমন প্রস্তাবনায় কিছু শর্তসাপেক্ষে বিএনপি সম্মতি জানিয়েছে।

আগের বৈঠকে সংবিধানের মূলনীতি সংক্রান্ত প্রস্তাবে বাম ও কিছু রাজনৈতিক দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। এ ছাড়াও সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাবও বেশির ভাগ দল ইতিবাচকভাবে গ্রহণ করেছে। ১০০ আলাদা নারী আসনের বিষয়েও একমত হয়েছে অধিকাংশ দল।

এর বাইরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলাপ অনেকটাই এগিয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাতে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে।

এর আগে প্রথম দফার আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, সিপিবি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মোট ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে

গণভোটের রায়কে অপমান করেছে বিএনপি, প্রতিশোধ নিতে নেমেছি: জামায়াত আমির

লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।

২ দিন আগে

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

২ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

২ দিন আগে
Advertisement