জুলাই সনদের আইনি ভিত্তিতে অনড় জামায়াত-এনসিপি, বিপক্ষে বিএনপি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ০৯: ৪৭
প্রতীকী ছবি

দেশে সংস্কার ও নির্বাচন পদ্ধতির প্রস্তাবনা নিয়ে তৈরি ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর খসড়া নিয়ে বিপরীত অবস্থানে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি।

সনদের খসড়াকে বিএনপি ইতিবাচক বললেও এটিকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে একমত নয় দলটি। জামায়াত এটিকে অসম্পূর্ণ ও বিপজ্জনক বলেছে, আর এনসিপি জানিয়েছে, আইনি ভিত্তি না থাকলে সনদে সই করবে না তারা।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২৩তম দিনের আলোচনা শেষ হয়। বেশিরভাগ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে দ্বিমত তৈরি হয়েছে।

বিএনপি চায়, কমিশনের প্রস্তাব অনুযায়ী দুই বছরের মধ্যে জুলাই সনদ পরবর্তী সংসদে কার্যকর হবে। আর জামায়াত ও এনসিপি বলছে আইনি ভিত্তি না দিলে তারা চূড়ান্ত সনদে সই করবে না।

বৃহস্পতিবারের দিনভর বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, "সংস্কার কমিশনের প্রস্তাবে দু-একটি বাদে বেশিরভাগ ক্ষেত্রেই একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। কিছু ক্ষেত্রে 'নোট অব ডিসেন্ট' দিয়েছে। আমরা মনে করি, সব বিষয়ে সবাই একমত হবেন—এমনটি নাও হতে পারে। আমরা এখানে যে একমত হয়েছি—তা আইনের ঊর্ধ্বে। আমরা মনে করি, জনগণের সার্বভৌমের ওপর কোনো আইনি ভিত্তি থাকতে পারে না। তারপরও এ বিষয়ে আলোচনা হলে বিএনপি অংশগ্রহণ করবে। আর সরকার চাইলে এটি নিয়ে গেজেট দিতে পারে।"

এদিকে, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, "সনদের আইনি ভিত্তি অবশ্যই দিতে হবে। অন্যথায় এতো দিনের আলোচনা অর্থহীন। তবে আইনি ভিত্তি কীভাবে হতে পারে সেটা নিয়ে আরও আলোচনা হতে পারে। এ নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। আইন বিভিন্নভাবে করা যেতে পারে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক, গণভোট ও অধ্যাদেশ। যেভাবেই হোক আইনি রূপ এ সরকারকেই দিতে হবে। অন্যথায় আমরা সনদে সই করবো না।"

আগামী ৫ আগস্টের আগেই বিষয়টির বাস্তবায়ন দেখতে চান তাহের। তিনি বলেন, "যারাই এর বিপক্ষে যাবে। বুঝে নিতে হবে, তারা নির্বাচনে ব্যাঘাত ঘটাতে চায়।"

অন্যদিকে, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সই না করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "সব দল মোটামুটি ঐকমত্যের জায়গায় আসলেও সনদের বাস্তবায়ন নিয়ে সুনির্দিষ্ট কিছু বলেনি কমিশন। অথচ এখনই বাস্তবায়ন না হলে ভবিষ্যতে শঙ্কার জায়গা তৈরি হতে পারে। বিষয়টি কমিশনকে জানিয়েছি। মনে হচ্ছে, কমিশন কোনো একটি জায়গায় দুর্বল। আইনি কাঠামো না দিলে আমরা মানবো না। কিছুতেই জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না।"

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে

গণভোটের রায়কে অপমান করেছে বিএনপি, প্রতিশোধ নিতে নেমেছি: জামায়াত আমির

লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।

২ দিন আগে

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

২ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

২ দিন আগে
Advertisement