বাসস

আগামী জাতীয় নির্বাচন ও সাংবিধানিক সংস্কারকে ঘিরে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথ। লন্ডনে মঙ্গলবার (১০ জুন) এক বৈঠকে কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে এই আগ্রহের কথা জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে।
সাক্ষাতে বোচওয়ে বলেন, “বাংলাদেশ যদি চায়, বিশেষ করে সাংবিধানিক সংস্কারের জন্য, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।” তিনি জানান, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সদস্যরাষ্ট্রগুলোকে সহায়তা করা আগামী পাঁচ বছরের জন্য সংস্থাটির অগ্রাধিকার।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গেও আলোচনা হয়। কমনওয়েলথ মহাসচিব বলেন, বর্তমানে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে বছরে ৮৫০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হচ্ছে, যা আগামীতে ১ ট্রিলিয়নে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সদস্যদেশগুলোর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে তিনি জানান, “আমরা তাদের জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার পেতে সহায়তা করব।”
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্রীড়াকে সামাজিক ও উদ্যোক্তা চর্চার অংশ হিসেবে তুলে ধরেন এবং তরুণদের সম্পৃক্ত করতে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন। কমনওয়েলথ মহাসচিব জানান, চলতি মাসেই ঢাকায় একটি যুব প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি-বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
২ দিন আগে
লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।
২ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।
২ দিন আগে
শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।
২ দিন আগে