১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন হয়েছে ঢাকা : আসিফ মাহমুদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানী ঢাকায় কোরবানির সব আবর্জনা ১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, পরিচ্ছন্ন শহর শুধু একটি লক্ষ্য নয়, এটি একটি প্রতিদিনের দায়িত্ব। শনিবার (৭ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ১২ ঘণ্টার কম সময়ে পরিষ্কার ঢাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে সম্পন্ন হয়েছে বিস্তৃত পরিচ্ছন্নতা কার্যক্রম। এটি শুধু দক্ষতা ও কর্মদক্ষতার প্রতিফলন নয়, বরং জনকল্যাণে নিবেদিত স্থানীয় সরকারের দায়িত্বশীলতা ও সময়োপযোগী পদক্ষেপের বাস্তব প্রমাণ।

নগরবাসীর দায়িত্ববোধ এবং পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে ঢাকা পরিষ্কার হয়েছে। পেছনে কাজ করা সব সহকর্মীর প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, যাদের পরিশ্রমের বিনিময়ে এই শহর পরিচ্ছন্ন হলো, তারা আমাদের নীরব নায়ক। ১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন ঢাকা- এটাই কর্মের শক্তি, এটাই নিষ্ঠার গল্প। তারা প্রচারে নেই, তবে তাদের কাজই শহরের মুখ। কোরবানির ঈদের আসল বীরদের প্রতি গভীর শ্রদ্ধা।

কোরবানির ঈদে দেশের সব সিটি করপোরেশনে সফলভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান আসিফ মাহমুদ।

এর আগে দুপুরে রাজধানীর কলাবাগানে বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তখন তিনি বলেন, রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।

তিনি বলেন, কোরবানির পরে বর্জ্য অপসারণ করাটা একটা চ্যালেঞ্জ। ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার করা হবে। বর্জ্যের কারণে ঈদ আনন্দে ব্যাঘাত হবে না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে

গণভোটের রায়কে অপমান করেছে বিএনপি, প্রতিশোধ নিতে নেমেছি: জামায়াত আমির

লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।

২ দিন আগে

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

২ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

২ দিন আগে
Advertisement