প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। এ ঘটনায় নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।
আসিফ নজরুলের এ সংক্রান্ত ফেসবুক পোস্টে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাত। এমনকি উপদেষ্টার কর্মকাণ্ডকে ‘ভণ্ডামি’ বলেও অভিহিত করেছেন তিনি।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আহত হন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গণঅধিকার পরিষদের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীসহ পুলিশ ও সেনাবাহিনী সবাই মিলে বেধড়ক পিঠিয়েছে নুরকে। দলের শতাধিক নেতাকর্মী এ সময় আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।
এ ঘটনার নিন্দা জানিয়ে শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে ফেসবুকে স্ট্যাটাস দেন আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ নজরুল।
তিনি লিখেছেন, ‘ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
নিজে সরকারে থেকে ব্যবস্থা না নিয়ে নিন্দা জানানোর আসিফ নজরুলের সমালোচনা করেছেন অনেকেই। এর মধ্যে সবচেয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
স্ট্যাটাস দেওয়ার ৮ মিনিট পরে রাত ১১টা ৪ মিনিটে করা কমেন্টে হাসনাত লিখেছেন, ‘প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন, স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন, এসবের হিসাব দিতে হবে।’
হাসনাত আরও লিখেছেন, ‘কে কোথায় কীভাবে কোন কাজে বাধা দিছে, এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।’
হাসনাতের এই কমেন্টে লাইকসহ বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পড়েছে ৩৩ হাজার। কমেন্ট পড়েছে প্রায় সাড়ে তিন হাজার।

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’
২ দিন আগে
লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।
২ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।
২ দিন আগে
শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।
২ দিন আগে