প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাজারে স্বস্তি ফেরাতে কাজ করবেন বলে উল্লেখ করেছেন সদ্য দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বশির উদ্দিন। সোমবার (১১ নভেম্বর) সকালে প্রথম কর্মদিবসে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সেখ বশির উদ্দিন বলেন, মুদ্রাস্ফীতির ফলে ভোক্তাদের যে পরিমাণ খরচ বেড়েছে, সেই তুলনায় ক্রয় ক্ষমতা বাড়েনি। এ ব্যাপারে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনযাত্রাকে কিছুটা সহজ করতে চাই।
তিনি আরও বলেন, আমি মানুষের কষ্ট বুঝি, বাজারে স্বস্তি ফেরাতে কাজ করব। এটাকে দায়িত্ব হিসেবে দেখছি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আমি কোনো রাজনৈতিক দল বা কোম্পানি ও আত্মীয়-স্বজন কারও কোনো প্রতিনিধিত্ব করছি না। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।
উপদেষ্টার দায়িত্ব গ্রহণের আগে ব্যবসায়ী হিসেবে সব কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন বলেও তিনি জানান।
এর আগে রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবন দরবার হলে নতুন করে তিন উপদেষ্টা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন করে শপথ নেওয়া তিন উপদেষ্টা হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
তাদের মধ্যে বশির উদ্দিন ও মোস্তফা সরয়ার মন্ত্রণালয় পেয়েছেন। সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আনা হয়েছে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে। মাহফুজ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা জানা যায়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ৪০ বছর পর জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক এই মঞ্চে সভাপতির আসনে রয়েছে বাংলাদেশ।
১ দিন আগে
দেশের জননিরাপত্তা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও সংশ্লিষ্ট বাহিনী ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
২ দিন আগে
জোটের নেতারা পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, দলীয়করণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের মতো বিষয় সামনে আনেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার দাবি না মানলে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
২ দিন আগে
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করলেও এবারের বৈঠকে সভাপতিত্ব করেন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটির
৩ দিন আগে