দেশের পথে তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০০: ৩৬
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে সপরিবারে তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের পথে রওয়ানা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার পথে রওয়ানা হয়েছেন তিনি। এ যাত্রার মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা কাটিয়ে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এর আগে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে স্ত্রী-কন্যাকে নিয়ে রওয়ানা হন তারেক রহমান। কিছু সময়ের মধ্যেই তারা বিমানবন্দরে পৌঁছান। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে এখন রয়েছেন দেশের পথে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তারেক রহমানের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপি জানিয়েছে, দেশে অবতরণের পর জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর সেখান থেকে তারেক রহমান সরাসরি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে, মা খালেদা জিয়াকে দেখতে।

এভারকেয়ার হাসপাতাল থেকে তারেক রহমান যোগ দেবেন ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে। সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন তিনি। সেখান থেকে চলে যাবেন গুলশানের বাসভবনে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

১ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

১ দিন আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

২ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

২ দিন আগে
Advertisement