প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময়ে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশার কথা জানিয়েছেন সাংবাদিকরা। তারা বলছেন, ফ্যাসিবাদী আমলে দীর্ঘ দিন ধরে দেশের গণমাধ্যমের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল। নতুন বাংলাদেশ যখন গণতান্ত্রিক উত্তরণের পথে রয়েছে, এই উত্তরণের জন্য মুক্ত গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্রে গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব নয়।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে এ মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে। কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানান। বলেন, একটি কঠিন সময়ে তারেক রহমান দেশে এসেছেন। দেশের মানুষ বুকভরা আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে।
এরপর আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমাধ্যম জবানের সম্পাদক রেজাউল করিম রনি। তিনি বলেন, ফ্যাসিবাদের ১৬ বছরে দেশে গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারেনি। নতুন বাস্তবতায় গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারবে কি না, সেটি নিশ্চিত করতে হবে।
দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন হয়তো তার আশপাশের লোকজনের কাছে গত ১৭ বছরের ইতিহাসের কথা শুনবে। আমি তাকে পরামর্শ দেবো, তিনি যেন সবার কাছ থেকে এই ইতিহাস শোনেন, যেন প্রকৃত চিত্র তিনি জানতে পারেন।
সংক্ষিপ্ত বক্তব্যে অনলাইন অ্যাকটিভিস্ট ডা. জাহেদুর রহমান বলেন, বিএনপি হয়তো বড় ব্যবধানে জয় নিয়ে ক্ষমতায় আসবে। কিন্তু তারেক রহমানকে নিশ্চিত করতে হবে আমরা নির্বাচনের মধ্যমে হলেও প্রকৃত গণতন্ত্র পাব কি না।

নিউ এজ সম্পাদক নূরুল কবীর বলেন, আমরা আজ এই মুহূর্তে এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ছাত্র-জনতার অভ্যুথানের মুখে ঘটেছে। এখন আমরা গণতান্ত্রিক উত্তরণের একটা অন্তর্বর্তী সময়ে আছি। পৃথিবীতে এমন কোনো জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। ভবিষ্যতের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ চাই, একই সঙ্গে তাতে সহযোগিতার জন্য গণতান্ত্রিক ও মুক্ত গণমাধ্যম যেন নিশ্চিত করা হয়।
বিভিন্ন সময়ে দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের আইনি লড়াইয়ের সুযোগও ছিল না বলে উল্লেখ করেন নূরুল কবীর। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে তাদের সঙ্গে থাকা অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা যথাযথভাবে আইনি লড়াইয়ের সুযোগ পেলে সেটিই আগের সরকারের অন্যায়ের বিরুদ্ধে যথাযথ জবাব হবে। এ বিষয়ে কাজ করার সুযোগ থাকলে সেটি কাজে লাগাতে তারেক রহমানকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতী প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ বলেন, আমরা একটি সাংবাদিকবান্ধব প্রশাসন চাই, যা আমরা গত ১০/১২ বছর ধরে পাইনি। সাংবাদিকদের অনেক রক্তাক্ত ইতিহাস রয়েছে। অনেক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সে পরিস্থিতিত অবসান চাই। ঘন ঘন সাংবাদিকদের সঙ্গে তারেক রহমান মতবিনিময় করবেন, এ প্রত্যাশা করেন তিনি।
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি তার সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। বলেন, তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছেন, সেটি যেন তিনি বাস্তবায়ন করতে পারেন, সে প্রত্যাশা করেন তিনি।
এ ছাড়াও দেশের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন।

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ
২ দিন আগে
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।
৩ দিন আগে
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।
৩ দিন আগে